প্যারাগুয়েকে পেয়ে ব্রাজিলের টাইব্রেকার ভীতি

bcv24 ডেস্ক    ০৭:৫৭ পিএম, ২০১৯-০৬-২৭    646


প্যারাগুয়েকে পেয়ে ব্রাজিলের টাইব্রেকার ভীতি

টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার ২০১১ ও ২০১৫ সালের আসর থেকে ব্রাজিলকে ছিটকে দিয়েছিল প্যারাগুয়ে। এবারও কোয়ার্টার-ফাইনালে দুই দল মুখোমুখি হওয়ায় অতীতের ওই প্রসঙ্গ আসছে ঘুরেফিরে। ব্রাজিল কোচ তিতেও জানালেন টাইব্রেকার নিয়ে তার ভয়ের কথা।

পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে দুই দল। 

২০১১ সালে আর্জেন্টিনার আসরের কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়েছিল প্যারাগুয়ে। সেবার ফাইনাল পর্যন্ত উঠে উরুগুয়ের কাছে হেরেছিল তারা। চার বছর পর চিলির আসর থেকেও কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলকে তারা ছিটকে দিয়েছিল টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে। 

পেনাল্টিকে ‘অন্যায্য’ উল্লেখ করে ম্যাচের ফল নির্ধারণে অন্য পথ খোঁজার বিষয়টি কর্তৃপক্ষকে ভাবতে বললেন তিতে।

“পেনাল্টি শ্যুট-আউটের সময় আমি কখনই শান্ত অনুভব করব না। বিষয়টি নিয়ে কখনও আমার মনোভাবের বদল হবে না।”

“পেনাল্টি অন্যায্য। আমি জানি না কিভাবে কিন্তু তাদের (কর্তৃপক্ষের) উচিত অন্য পথ খুঁজে বের করা।”

ম্যাচের আগে টাইব্রেকারের প্রস্তুতি খুব ভালোভাবে নিয়ে রাখছে ব্রাজিল। তিতের সহকারী ক্লেবার শাভিয়ের জানান, দল পেনাল্টি নিয়ে অনুশীলন করছে এবং টাইব্রেকারের জন্য কৌশল নিয়েও আলোচনা হবে।

ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে প্যারাগুয়েকে সমীহ করতে ভোলেননি তিতে। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে জিততে ভারসাম্যপূর্ণ দল গড়বেন বলেও জানান তিনি।

“তারা খুবই আগ্রাসী। তারা অনেক গোল করেছে। তাদেরকে আটকাতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।”

“এটা একটা ভারসাম্য। গোল না আটকাতে পারলে অনেক স্ট্রাইকার নিয়ে খুব বেশি আক্রমণাত্মক হওয়ার কোনো মানে নেই। আবার আক্রমণে ওঠার সময় গোল খাওয়ার ভয় থাকাটাও ভালো নয়। অবশ্যই দলে ভারসাম্য থাকতে হবে।”

ফিলিপে কৌতিনিয়োকে প্লেমেকারের ভ‚মিকায় না খেলানোর কথাও বলেছেন তিনি।

“যখন আপনারা কৌতিনিয়োর কথা বলেন, তখন তাকে প্লেমেকার হতে হবে বলেন। কোনো দলের সেটা করা উচিত নয়, যদি তারা অতীতে ফিরে না যায়; যখন নাম্বার ১০-কে প্লেমেকার হতে হত।”

“ওটা পুরানো দিনের কৌশল। আমরা কি নিজেদের কাজগুলো একটু ভাগাভাগি করতে পারি? ভিন্ন প্লেমেকারদের নিয়ে আমরা পেরুর বিপক্ষে খুব ভালো করেছিলাম। ভিন্ন ভিন্ন খেলোয়াড়রা অবদান রাখছে।”


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত