শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫২ এএম
প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে নিষেধাজ্ঞার কারণে কাসেমিরোকে পাচ্ছে না ব্রাজিল। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের জায়গায় শুরুর একাদশে নাপোলির আলানকে খেলানোর কথা জানিয়েছেন কোচ তিতে।
পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টায় শেষ চারে যাওয়ার লড়াইয়ে নামবে দুই দল।
গ্রুপ পর্বে দুই হলুদ কার্ড পাওয়ায় প্যারাগুয়ের ম্যাচে খেলা হচ্ছে না কাসেমিরোর। তার জায়গা পূরণে তিতের হাতে আরেকটি বিকল্প ছিল ফের্নান্দিনিয়ো। কিন্তু ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার হাঁটুর চোট থেকে সেরে ওঠেননি। সংবাদ সম্মেলনে তিতে তাই আলানের খেলা নিশ্চিত করেন।
“ফের্নান্দিনিয়ো ম্যাচ থেকে ছিটকে গেছে। আলান খেলবে।”
“যদি আমরা জিতি, কোয়ালিফাই করি, তাহলে হয়ত পরের ম্যাচের জন্য ফের্নান্দিনিয়ো প্রস্তত থাকবে। স্বাভাবিক অবস্থায় থাকলে ফের্নান্দিনিয়ো খেলত কিন্তু সে অবস্থায় সে নেই।”
কোপা আমেরিকায় গত চার দেখায় প্যারাগুয়েকে হারাতে পারেনি ব্রাজিল। শেষ দুটি ম্যাচে ২০১১ ও ২০১৫ সালের কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে তাদের কাছে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত