বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৮:২৭ এএম
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ হামলায় আহত হয়েছেন। গত বুধবার রাত পৌনে ৮টার দিকে কলেজ ক্যাম্পাসে সোহরাওয়ার্দী ছাত্রাবাসের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত সুভাষকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। সবুজের উপর হামলায় জড়িতদের গ্রেফতারে প্রশাসনকে তিন দিনের সময় বেঁধে দিয়েছে কলেজ ছাত্রলীগ।
চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন বলেন, সোহরাওয়ার্দী হলের সামনে কয়েজনকে নিয়ে বসে ছিলেন সুভাষ। এ সময় মো. বেলাল নামে একজনের নেতৃত্বে তার উপর হামলা হয় বলে অভিযোগ পেয়েছি। হামলাকারী তাকে মারধর করেছে। এ ঘটনার পর সুভাষের অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে মিছিল করে। এ সময় জয় নগর ও চকবাজার এলাকায় তিন-চারটি দোকান ভাংচুরের ঘটনাও ঘটে।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম জানান, বহিরাগত সন্ত্রাসী মো. বেলালের নেতৃত্ব সুভাষ মল্লিক সবুজকে হত্যার উদ্দেশ্যে তার ওপর চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। সুভাষের মাথায় ও পিঠে জখম হয়েছে। আমরা আজ রাতেই মামলা করব। এ ঘটনায় তিন দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। মাহমুদুল করিমের দাবি, জামায়াত নেতা মুমিনুল হক চৌধুরীর জানাজায় অংশ নেওয়ার নামে ইসলামি ছাত্র শিবিরকে কলেজে ঢুকতে বাধা দেওয়ার কারণেই সুভাষের উপর হামলা হয়েছে। মুমিনুল হক চৌধুরী সাতকানিয়া আসনের আওয়ামী লীগ সাংসদ আবু রেজা নেজামুদ্দিন নদভীর শ্বশুর।
মাহমুদুল করিম বলেন, হামলাকারীদের মধ্যে কলেজের কয়েকজন শিক্ষার্থীও ছিল। মূলত ছাত্র শিবির এবং ছদ্মবেশী স্থানীয় সন্ত্রাসীরা একযোগে এ হামলা চালিয়েছে। হামলায় নেতৃত্বদানকারী মো. বেলাল সাবেক ছাত্রলীগ নেতা এবং সিআরবি জোড়া খুনের আসামি সাইফুল ইসলাম লিমনের অনুসারী বলে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। সাইফুল ইসলাম লিমন নগরীর রাজনীতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে বর্তমান সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের সাথে আ জ ম নাছিরের অনুসারী পক্ষের বিরোধ আছে। দীর্ঘ কয়েক দশক ধরে ইসলামি ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে থাকা চট্টগ্রাম কলেজ গত কয়েক বছর ধরে ছাত্রলীগের নিয়ন্ত্রণে আছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত