সংসদে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বিলের রিপোর্ট উপস্থাপন

bcv24 ডেস্ক    ০৮:২৪ এএম, ২০১৯-০৬-২৮    280

সংসদে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বিলের রিপোর্ট উপস্থাপন

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বিল,২০১৯ এর ওপর মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাাপন করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়। ভেটেরিনারি প্রাকটিশনারদের রেজিস্ট্রেশন প্রদান এবং তাদের পেশাগত মান ও নৈতিকতা বজায় রাখার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে গত ১৮ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বিলটি উত্থাপন করেন। 

বিলে বিদ্যমান ভেটেরিনারি প্রাকটিশনার্স অধ্যাদেশ ১৯৮২ রহিত করার প্রস্তাব করা হয়েছে। বিলে বিদ্যমান অধ্যাদেশের অধীন প্রতিষ্ঠিত ভেটেরিনারি কাউন্সিল প্রস্তাবিত আইনের অধীন প্রতিষ্ঠিত হয়েছে বলে গণ্য করার প্রস্তাব করা হয়েছে। বিলে ১৬ সদস্যের কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। কাউন্সিলের পরিচালনা ও প্রশাসন কার্যনির্বাহী কমিটির উপর ন্যস্ত এবং কার্যনির্বাহী কমিটি কাউন্সিল অনুমোদিত সব ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করতে পারবে বলে বিধানের প্রস্তাব করা হয়েছে। 

এছাড়া বিলে কাউন্সিলের ক্ষমতা ও কার‌্যাবলী, কাউন্সিলের সভা, কার্যনির্বাহী কমিটি গঠন, রেজিস্ট্রার নিয়োগ, কর্মচারী নিয়োগ, কমিটি গঠন, ভেটেরিনারি শিক্ষার স্বীকৃতি, স্বীকৃতি প্রত্যাহার, ভেটেরিনারি প্রাকটিশনারদের নিবন্ধন, নিবন্ধন প্রত্যাহার, পরীক্ষা, সনদ প্রদান, নিবন্ধিত ভেটেরিনারি প্রাকটিশনারদের তালিকা প্রকাশ এবং তাদের দায়িত্ব ও কর্তব্য, প্যারাভেটদের শিক্ষার স্বীকৃতি, প্যারাভেটদের নিবন্ধন ও তাদের কার্যক্রম, নিবন্ধন স্থগিত, কাউন্সিলের বাজেট ও তহবিল, কল্যাণ তহবিল গঠন, হিসাবরক্ষণ ও নিরীক্ষাসহ অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। 

বিলে বেসরকারি ভেটেরিনারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, কার্যক্রম, সেবার মান নিশ্চিত, নিবন্ধন, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতা, বিধান লংঘনজনিত অপরাধের বিচার ও দন্ড প্রদানের বিধানের প্রস্তাব করা হয়েছে।

প্রাণি কল্যাণ বিলের রিপোর্ট উপস্থাপন:  প্রাণি কল্যাণ বিল, ২০১৯ এর ওপর মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টও সংসদে উপস্থাাপন করা হয়েছে। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়। প্রাণির প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ, সদয় আচরণ ও দায়িত্বশীল প্রতিপালনের মাধ্যমে প্রাণি কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে গত ১০ মার্চ মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বিলটি উত্থাপন করেন। বিলে প্রত্যেক প্রাণির মালিক বা তত্ত্বাবধানকারীর দায়িত্ব যৌক্তিক কারণ ছাড়া ওই প্রাণির প্রতি কল্যাণকর ও মানবিক আচরণ করা এবং নিষ্ঠুর আচরণ থেকে বিরত থাকতে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে। 

বিলে প্রাণিকে অতিরিক্ত পরিশ্রম করানো বা অপ্রয়োজনীয়ভাবে প্রহার, প্রয়োজনীয় খাদ্য না দেয়া, বসবাসের যথাযথ ব্যবস্থা না করা, উত্ত্যক্ত করা, ক্ষতিকর ওষুধ প্রয়োগ, আহত প্রাণির চিকিৎসা না করা, অনুমোদন ছাড়া বিনোদন বা ক্রীড়ায় ব্যবহারকে প্রাণির প্রতি নিষ্ঠুর আচরণ হিসাবে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। অবশ্য প্রয়োজনে উল্লিখিত কোনো কোনো কর্মকান্ডকে নিষ্ঠুরতা থেকে অব্যাহতি দেয়ার বিধানেরও প্রস্তাব করা হয়েছে। বিলে পোষা প্রাণির বাণিজ্যিক উৎপাদন ও ব্যবস্থাপনাকে নিবন্ধনের আওতায় আনার বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে নিষ্ঠুরতা বা অন্য কোনো কারণে আহত প্রাণির চিকিৎসা এবং তত্ত্ববধানের ব্যবস্থারও বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে উল্লিখিত বিধান লংঘনকে অপরাধ হিসেবে গণ্য করে বিচার ও সুনির্দিষ্ট শাস্তির ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে। বিলে বিদ্যমান প্রাণির প্রতি নিষ্ঠুরতা আইন রহিত করারও প্রস্তাব করা হয়।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত