ফেরার লড়াইয়ে হাল না ছাড়ার প্রত্যয় তাসকিনের

bcv24 ডেস্ক    ০৮:৫৯ পিএম, ২০১৯-০৪-১৬    554


ফেরার লড়াইয়ে হাল না ছাড়ার প্রত্যয় তাসকিনের

যেন ৮ বছর আগের সেই দৃশ্যগুলোরই পুনরায় চিত্রায়ন। ২০১১ বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে সংবাদমাধ্যমের সামনে ভেঙে পড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ঠিক একইভাবে এবার নিজেকে ধরে রাখতে পারলেন না তাসকিন আহমেদ। তবে চোখের জলেই তাসকিন শোনালেন ফেরার লড়াইয়ে হাল না ছাড়ার প্রত্যয়।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ২০১১ বিশ্বকাপের দল ঘোষণা যখন হলো, মাশরাফি ছিলেন পাশেই একাডেমি মাঠে। ফিটনেস বিবেচনায় রাখা হলো না মাশরাফিকে, যদিও বিশ্বকাপ তখনও মাসখানেক পরে। দল ঘোষণার পর তার প্রতিক্রিয়া জানতে গেল সংবাদমাধ্যম। মুখ খোলার আগে খুলে গেল তার আবেগের বাঁধন। টপটপ করে গড়িয়ে পড়ল অশ্রু। মাশরাফির সেই কান্না এখনও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ট্রাজেডির অধ্যায়গুলোর একটি।

মাশরাফি ততদিনে দলকে নেতৃত্ব দিয়েছেন। ছিলেন দেশসেরা পেসার। বিশ্বকাপ ছিল দেশের মাটিতে। তার প্রেক্ষাপটের সঙ্গে এবার তাসকিন অধ্যায়ের মিল ছিল সামান্যই। তবে ফিটনেস বিবেচনায় বাদ পড়া আর কান্না, দুটি মিলিয়ে দিল দুই পরিস্থিতিকে।

একাডেমি মাঠে যখন ক্যামেরা-মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন তাসকিন, নত হয়ে গেল মাথা। কথা বলতে গিয়ে ধরে এলো কণ্ঠ। নিজেকে সামলে রাখায় প্রবল চেষ্টায় একপর্যায়ে হার মানলেন। কান্নাজড়িত কণ্ঠেই শোনালেন ফেরার আশাবাদ।

“নাহৃঠিক আছে.. যেটা ভালো হয়...। সবাই তো ভালোই চায়, খারাপ চায় না কেউ। সামনে আরও সুযোগ আছে। আমি আমার চেষ্টা চালিয়ে যাব। সুপার লিগ খেলব (ঢাকা প্রিমিয়ার লিগের)। ভালো করে খেলার চেষ্টা করব। ঠিক আছে... সবাই দোয়া করবেন... আমি চেষ্টা করব ভালোভাবে।”

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে এমনিতে বিতর্কের অবকাশ খুব বেশি নেই। তবে আলোচনার জায়গা সম্ভবত কেবল তাসকিনকে নিয়েই। পঞ্চম পেসার হিসেবে দলে জায়গা পেয়েছেন এখনও ওয়ানডে না খেলা আবু জায়েদ। নির্বাচকেরা বিবেচনায় রেখেছেন তার সুইং করানোর সামর্থ্য।

তাসকিনকে দলে না রাখার মূল কারণ তার ফিটনেসে সন্তুষ্ট হতে না পারা। এমনিতে কেউ পুরো ফিট না থাকলে তাকে নিয়ে প্রশ্ন ওঠার কারণ নেই। তবে বিশ্বকাপ এখনও প্রায় দেড় মাস দূরে। ২৩ মে পর্যন্ত সুযোগ আছে দলে যে কোনো পরিবর্তন আনার। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টেও বাজিয়ে দেখার সুযোগ ছিল।

সবকিছু বিবেচনায় তাসকিনকে রাখা যেত কিনা, এই প্রশ্ন উঠল বারবার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন ফিটনেসের কথা। শোনালেন তাসকিনের জন্য আশার বাণীও।

“আমরা ওকে নিয়ে অনেক দিন থেকেই চিন্তা করছি। সে কিন্তু ২০১৭ সালের ২২ অক্টোবর সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। গত নিউ জিল্যান্ড সফরে ওকে নিয়েছিলাম, আবার ইনজুরিতে পড়েছে। এখনও পর্যন্ত পুরোপুরি ফিট নয়।”

“আমরা কিন্তু তাকে স্কিল ফিট হিসেবে চাচ্ছি না। ঘরোয়া ক্রিকেটে একটি ম্যাচ খেলেছে স্কিল ফিট হিসেবে। কিন্তু সে শতভাগ ফিট নয়। তবে এখনও সময় আছে। আয়ারল্যান্ড সফরে আমাদের ১৭ জন যাচ্ছে। এর মধ্যে সে যদি পুরো ফিট হয় ও দরকার হয়, ওকে আমরা ব্যাক আপ হিসেবে রাখব।”


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত