শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৪ এএম
ভারতের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। বোলিংয়ে কিছুটা আধিপত্য বিস্তার করলেও ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ক্রিস গেইলরা। মোহাম্মদ সামির বোলিং তাণ্ডবে ভেঙে চুরমার হয় ক্যারিবীয়দের ব্যাটিং লাইন-আপ।
দুই উইকেটে ৭১ রান করা উইন্ডিজ এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪.২ ওভারে ১৪৩ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার সুনিল অ্যামব্রোস। এছাড়া ২৮ রান করেন নিকোলাস পুরান। ভারতের হয়ে ৬.২ ওভারে মাত্র ১৬ রানে ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ সামি।
ক্যারিবীয়দের বিপক্ষে ৭ উইকেটে ২৬৮ রান করে ১২৫ রানের দাপুটে জয় পায় ভারত। এই জয়ে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে গেল ভারত। নিজেদের পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
তবে ভারতের বিপক্ষে এই পরাজয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। সাত ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের আটে থাকা উইন্ডিজ, নিজেদের পরের দুই ম্যাচে শ্রীলংকা এবং আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও সেমিফাইনালে যেতে পারবে না। আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেল উইন্ডিজ।
বৃহস্পতিবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে কেমার রোচের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। দলীয় ২৯ রানে রোহিতের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন লোকেশ রাহুল।
ইনিংসের শুরু থেকে দারুণ ব্যাটিং করে যাওয়া লোকেশ রাহুলকে ফিফটির আগেই সাজঘরে ফেরান জেসন হোল্ডার। তার আগে ৬৪ বলে ৬টি চারের সাহায্যে ৪৮ রান করেন রাহুল। তার বিদায়ে ২০.৪ ওভারে দলীয় ৯৮ রানে দুই ওপেনারের উইকেট হারায় ভারত।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে কেমার রোচের গতির মুখে পড়ে ১৪ রানে আউট হন বিজয় শঙ্কর। আগের ম্যাচে ফিফটি করা কেদার যাদবকে ৭ রানে ফেরান কেমার রোচ। তার গতির মুখে পড়ে ১৪০ রানে চার ব্যাটসম্যানের উইকেট হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একাই লড়াই করে যান অধিনায়ক বিরাট কোহলি। ফিফটি তুলে নেয়ার পর সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। কিন্তু জেসন হোল্ডারের তৃতীয় শিকার হয়ে ফেরেন কোহলি। তার আগে ৮২ বলে ৮টি চারের সাহায্যে ৭২ রান করেন তিনি।
ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই জুটিতে ৭০ রান করেন তারা। ইনিংস শেষ হওয়ার ১০ বল আগে আউট হন পান্ডিয়া। শেলডন কটরিলের শিকারে পরিণত হওয়ার আগে ৩৮ বলে পাঁচটি বাউন্ডারিতে ৪৬ রান করেন তিনি। ব্যাটিংয়ে নেমেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ সামি।
ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাটিং করে যান মহেন্দ্র সিং ধোনি। ৬১ বলে তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৫৬ রান করেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৬৮/৭ (কোহলি ৭২, ধোনি ৫৬*, রাহুল ৪৮,পান্ডিয়া ৪৬; কেমার রোচ ৩/৩৬, হোল্ডার ২/৩৩, কটরিল ২/৫০)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৪.২ ওভারে ১৪৩/১০ (অ্যামব্রস ৩১, নিকোলাস ২৮; সামি ৪/১৬)।
ফল: ভারত ১২৫ রানে জয়ী।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত