ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম কমাল সরকার

bcv24 ডেস্ক    ০৮:৪০ এএম, ২০১৯-০৬-২৮    262

ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম কমাল সরকার

গ্রাহকদের সাশ্রয়ী দামে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম ৩৬০ টাকা থেকে কমিয়ে ১৮০ টাকা নির্ধারণ করেছে সরকার। যা ১ জুলাই থেকে কার্যকর হবে। ব্যান্ডউইডথ মূল্য সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।  

গতকাল বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাশ্রয়ী ডিজিটাল অবকাঠামো’ শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। 

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্যহ্রাস বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার, প্রযুক্তিবান্ধব সরকার। শিক্ষর্থীসহ সাধারণ মানুষ যেন সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন সে লক্ষ্যে এর আগে ২০০৯ সালের আগস্ট মাসে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকায় নির্ধারণ করা হয়। 

পরবর্তীতে ২০১১ সালের এপ্রিলে ১২ হাজার টাকা, ২০১২ সালের এপ্রিলে ৮ হাজার টাকা, ২০১৪ সালের এপ্রিলে ২ হাজার ৮০০ টাকা এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০ টাকায় কমিয়ে আনা হয়। তিনি বলেন, ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে অদ্যাবধি তথ্যযোগাযোগ প্রযুক্তি বিকাশে দেশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। ২০০৮ সালেও দেশে সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার করা হতো। বর্তমানে তা ১১০০ জিবিপিএসে উন্নীত হয়েছে। 

বিভিন্ন ক্যাটাগরিতে ইন্টারনেট সংক্রান্ত সেবা সমূহের পুনঃনির্ধারিত মূল্য তালিকা:

আইআইজি এর জন্য আইপি ট্রানজিট: ব্যান্ডউইডথ এমবিপিএস ৫০০-৯৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ ৩৫০ টাকা, নূন্যতম ২ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ৩৩৫ টাকা, ব্যান্ডউইডথ এমিবিপিএস ৫০০০০+ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ ৩০০ টাকা। নূন্যতম ২ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২৮৫ টাকা।

আইএসপিএর জন্য আইপি ট্রানজিট : ব্যান্ডউইডথ এমবিপিএস (৫-১৯) (শুধুমাত্র উপজেলা বা ইউনিয়ন হতে) এমবিপিএস প্রতি চার্জ টাকা ৪০০ টাকা। নূন্যতম ৩ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ৩৭৫ টাকা। ব্যান্ডউইডথ এমবিপিএস ৪০০০০+এমবিপিএস প্রতি চার্জ ৩১০ টাকা। নূন্যতম ৩ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২৯০ টাকা।

বিটিসিএল লোকাল কনটেন্ট ট্রান্সমিশন চার্জ: সংযোগের স্থান বৃহত্তর ঢাকা এলাকায় ট্রান্সমিশন চার্জ প্রতি এমবিপিএস ৩০ টাকা, সংযোগের স্থান ঢাকার বাইরে ট্রান্সমিশন চার্জ প্রতি এমবিপিএস ১০০ টাকা।

শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর জন্য : ব্যান্ডউইডথ এমবিপিএস ৫-৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ ৩০০ টাকা। নূন্যতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২৭০ টাকা। ব্যান্ডউইডথ এমবিপিএস ৩০০০ এবং তদুর্ধ এমবিপিএস প্রতি চার্জ ২০০ টাকা। নূন্যতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ১৮০ টাকা। 

সরকারি অফিস, আধা-সরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেট অফিস এর জন্য: ব্যান্ডউইডথ এমবিপিএস ৫-৪৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ ৩৯৫ টাকা। নূন্যতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ৩৫৫ টাকা। ব্যান্ডউইডথ এমবিপিএস ৩০০০+  এমবিপিএস প্রতি চার্জ ২৫০ টাকা। নূন্যতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২২৫ টাকা। 

ভিপিএন সেবা: সারাদেশব্যাপী এক রেট ব্যান্ডউইডথ (এমবিপিএস) ১ থেকে ৫ পর্যন্ত প্রতি এমবিপিএস ৩০০ টাকা, ব্যান্ডউইডথ (এমবিপিএস) ১০০০০ বা ততোধিক, প্রতি এমবিপিএস ৩০ টাকা। 

এছাড়া গ্রামীণ জনপদের গ্রাহকরা ওপরে বর্ণিত চার্জ থেকে ১০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন। একইসঙ্গে লিনাক্স ওয়েব হোস্টিং প্যাকেজেস এবং উইন্ডোজ ওয়েব হোস্টিং প্যাকেজের ব্যান্ডউইডথের মূল্য হ্রাস করা হয়েছে। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত