বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৭:২৫ এএম
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে অর্থনীতিবিদরা বলেছেন, স্থানীয় সরকারকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সরকারের সদিচ্ছা থাকতে হবে। নামে স্থানীয় সরকার থাকলেও কার্যত কোনো ক্ষমতা নেই তাদের। কারণ ৯০ শতাংশ কাজই করে কেন্দ্রীয় সরকার।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল আমারিতে বিশ্ব ব্যাংকের উদ্যোগে ‘স্থানীয় সরকারের আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতির মূল্যায়ন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অর্থনীতিবিদরা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, বিশ্ব ব্যাংকের এ প্রতিবেদন অত্যন্ত চমৎকার। কিছু তথ্য ঘাটতি থাকলেও ৪ থেকে ৭ নম্বর অধ্যয় একেবারে সঠিক। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই টেকসই উন্নয়ন হয়। কিন্তু আমাদের দেশে স্থানীয় সরকার ব্যবস্থা শতভাগ কার্যকর নয়।
দেখা গেছে, কেন্দ্রীয় সরকারই ৯০ শতাংশ উন্নয়ন কাজ করে থাকে। বাকি ১০ শতাংশ কাজ করে স্থানীয় সরকার। এ ছাড়া স্থানীয় সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের উপরই নির্ভরশীল। বিশ্ব ব্যাংক পর্ষদের প্র্যাক্টিস ম্যানেজার জর্জ আতা লারবির সভাপতিত্বে ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস প্রেসিডেন্ট ড. সাদিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘স্থানীয় সরকারের আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতির মূল্যায়ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা সংস্থা পিআরআই’র নির্বাহী পরিচালক ড. আহসান মনসুর।
ড. আহসান মনসুর বলেন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা স্থানীয় সরকারই দেওয়ার কথা। কিন্তু তারা সেটা দিতে পারছে না। সেই ক্ষেত্রে লোকবল সংকটও একটি কারণ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য অন্তত ৩ জন লোক নিয়োগ দিতে হবে। যারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে। কিভাবে কেন্দ্রীয় সরকারের অর্থ সুষ্ঠুভাবে কাজে লাগানো যায়- এ ব্যাপারেও তারাই পরিকল্পনা দেবে।
তিনি বলেন, স্থানীয় সরকারের সব উপজেলাতেই সমান বরাদ্দ দেওয়া উচিৎ। কিন্তু দেখা যায়, রাজনৈতিকভাবে প্রভাবশালীরা তাদের উপজেলায় বেশি বরাদ্দ নেয়। এটির পরিবর্তন করা প্রয়োজন। সুষম উন্নয়ন করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সরকারের সদিচ্ছা। দ্বিতীয়ত জনগণকে সম্পৃক্ত করা, সক্ষমতা বাড়ানো ও অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সরকারকে ইতোমধ্যে বেশ কিছু প্রস্তাবনাও দেওয়া হয়েছে বলে জানান এ অর্থনীতিবিদ।
এছাড়া অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন এশিয়া উন্নয়ন ব্যাংকের (দক্ষিণ এশিয়া) মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমান ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম রোকসানা কাদের এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দান্দান চেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত