এটাই বিশ্বকাপে বাংলাদেশের সেরা দল: মিনহাজুল আবেদীন

bcv24 ডেস্ক    ০৯:০১ পিএম, ২০১৯-০৪-১৬    577


এটাই বিশ্বকাপে বাংলাদেশের সেরা দল: মিনহাজুল আবেদীন

লম্বা সময় ধরে তিলে তিলে গড়া হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। প্রায় সব জায়গাই ছিল ঠিক করা, উন্মুক্ত ছিল কেবল ব্যাটিং ও বোলিংয়ের ব্যাকআপের দুটি জায়গা। মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদকে নিয়ে পূর্ণ হয়েছে ১৫ সদস্যের দল। মিনহাজুল আবেদীনের কাছে, এটা বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের সেরা দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বিশ্বকাপ দল ঘোষণার সময় নির্বাচক জানান, মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন এই দলের সেমি-ফাইনালে যাওয়ার সামর্থ্য আছে।  

“শেষ চারে যাওয়ার প্রত্যাশা থাকবে সবসময়। আর আমি মনে করি, এখন ওয়ানডেতে আমাদের যে অভিজ্ঞ দল আছে তাতে এটা সম্ভব। ২০১৫ বিশ্বকাপের পর থেকে এই সংস্করণে এখন পর্যন্ত ৫১ শতাংশ ম্যাচ জিতেছি। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এই সাফল্য আর অভিজ্ঞতার কারণেই আমাদের প্রত্যাশা বেশি। আমি মনে করি, এই দলের অবশ্যই সামর্থ্য আছে এক থেকে চারে থাকার।” 

বিশ্বকাপ দলে ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই কেবল আবু জায়েদের। অভিজ্ঞতায় পূর্ণ এই দল মিনহাজুলের কাছে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসের সেরা।

“অবশ্যই সেরা দল। বিশ্বকাপের জন্য আমরা লম্বা সময় ধরে দল তৈরি করেছি। অবশ্যই এই মুহূর্তে এটাই সেরা দল। এখানে কিন্তু একজন বাদে বাকি সবারই অভিজ্ঞতা আছে ওয়ানডেতে খেলার। আবু জায়েদেরই কেবল অভিষেক হয়নি। সেই হিসেবে আমি মনে করি যে, এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমরা ভালো করব।”

বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য ছিল গত আসরের কোয়ার্টার-ফাইনালে ওঠা।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত