অলরাউন্ড সামর্থ্য বিবেচনায় বিশ্বকাপ স্কোয়াডে মোসাদ্দেক

bcv24 ডেস্ক    ০৯:০৪ পিএম, ২০১৯-০৪-১৬    554


অলরাউন্ড সামর্থ্য বিবেচনায় বিশ্বকাপ স্কোয়াডে মোসাদ্দেক

ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে রানে আছেন। বল হাতেও যথেষ্ট কার্যকর। সঙ্গে যোগ হয়েছে চোটের কারণে মাহমুদউল্লাহর বোলিং করতে পারা নিয়ে সংশয়। সব কিছু মিলিয়েই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের যে দু-একটি জায়গা নিয়ে কৌতূহল ছিল, সেটির একটিতে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, অলরাউন্ড সার্মথ্যের কারণেই দলে রাখা হয়েছে মোসাদ্দেককে।

“সৈকত (মোসাদ্দেক) ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে। আর আমরা একজন অলরাউন্ডার চাচ্ছিলাম যে অফ স্পিন করতে পারে। কারণ রিয়াদের কাঁধের ইনজুরি আছে, বোলিং নাও করতে পারে। এই কথা চিন্তা করে, যদি ব্যাক আপ হিসেবে একজন অফ স্পিন বোলিং অলরাউন্ডার দরকার হয়, সেজন্যই সৈকতকে নেওয়া হয়েছে।”

চলতি ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ৫৩.৫০ গড়ে ৪২৮ রান করেছেন মোসাদ্দেক, উইকেট ৭টি। এই জায়গায় প্রবলভাবে বিবেচনায় ছিলেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। গত কিছুদিনে ঘরোয়া ও ‘এ’ দলে রান পেয়েছেন ইয়াসিরও। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ৪২৩ রান করেছেন ১০৫.৭৫ গড় ও ১০০.৯৫ স্ট্রাইক রেটে।

তবে শেষ পর্যন্ত ইয়াসির সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজের দলে। মোসাদ্দেক আছেন দুই টুর্নামেন্টের দলেই।

দুই জনের মধ্যে একজনকে বেছে নেওয়া কতটা কঠিন ছিল, জানালেন অন্যতম নির্বাচক হাবিবুল বাশার।

“রাব্বিও রোমাঞ্চকর এক প্রতিভা। খুব ভালো খেলছে সব জায়গাতেই। দারুণ সম্ভাবনাময়। তবে বিশ্বকাপের মতো আসরে এখনই হুট করে আমরা নামিয়ে দিতে চাইনি। মোসাদ্দেক বোলিং সামর্থ্যরে কারণে এগিয়ে ছিল। পাশাপাশি বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আছে। 

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওর বোলিং স্পেলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। চাপের মূহুর্তগুলোয় সে খুব ভালো খেলে। সবকিছু মিলিয়ে মোসাদ্দেক এগিয়ে গেছে।”


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত