শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৫ এএম
সম্প্রতি প্রকাশ্যে এলো রাজ চক্রবর্তী পরিচালিত 'পরিণীতা'র প্রথম মোশন পোস্টার। এতে মূল চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী ও অভিনেতা ঋত্বিক। মোশন পোস্টার প্রকাশের পর চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহের সৃষ্টি হয়েছে। জানা গেছে আগামি আগস্ট মাসেই মুক্তি পেতে যাচ্ছে শুভশ্রীর পরিণীতা ছবিটি।
'পরিণীতা'র মোশন পোস্টারে পরিচালক ভিন্ন এক আবহ তৈরি করার চেষ্টা করেছেন। এতে জানালার পিছন থেকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, ভেসে আসছে লঞ্চের শব্দ।
আর এদিকে জানার এপারে বসে থাকতে দেখা যাচ্ছে শুভশ্রী ও ঋত্বিককে। শুভশ্রীর পরনে প্রিন্টেড ফ্রক, মাথায় বাঁধা বেণি, আর ঋত্বিকের এক হাতে বই, আর অন্যহাতে সে টেনে ধরেছে শুভশ্রীর বেণি। ছবির এই পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ ও শুভশ্রী দুজনই।
তার আগে নিজের প্রযোজনা সংস্থার ছবি পরিণীতার ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। যেখানে দেখা গিয়েছিল সিঁদুরে রাঙা শুভশ্রী তাকিয়ে রয়েছেন ঋত্বিকের দিক।
এ ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভশ্রী লেখেন, 'আমার গোটা এমন অদ্ভুত অভিজ্ঞতা আর হয়নি। মেহুলের (চরিত্রের নাম) কথা আমার সবসময় মনে পড়বে। মনে পড়বে বললে ভুল হবে- এই চরিত্রটি সবসময়ের জন্য আমার সঙ্গেই থাকবে। ভীষণ উপভোগ করেছি।'
পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর বিয়ের পর এটিই প্রথম ছবি। এদিকে অনেকেই বলছেন রাজ চক্রবর্তীর এ ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। যদিও রাজ বিষয়টি উড়িয়ে দিয়েছেন। গণমাধ্যমকে জানিয়েছেন পরিণীতা ছবিটি উত্তর কলকাতার একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত