শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৩ এএম
গত বছর ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়ে ভারত দল থেকে বাদ পড়ার পর এ নিয়ে অনেক কাজ করার কথা জানিয়েছেন মোহাম্মদ শামি। আর মূলত এ কারণেই এখন সাফল্য পাচ্ছেন বলে মনে করেন ভারতীয় এই পেসার।
চলতি বিশ্বকাপে ভারতের প্রথম চার ম্যাচে একাদশে জায়গা পাননি শামি। পাকিস্তানের বিপক্ষে ভুবনেশ্বর কুমার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পান ২৮ বছর বয়সী এই পেসার। সে ম্যাচে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নিয়েছেন চার উইকেট।
ফিটনেস ভালো হওয়ায় নিজের ওপর আস্থা বেড়েছে বলে জানান শামি।
“আমি অকৃতকার্য হয়েছিলাম (ইয়ো-ইয়ো টেস্ট), এটা সত্যি। আমি আমার ফিটনেসের অনেক উন্নতি করেছি।”
“আমি ভালো অবস্থায় আছি, ওজন কমিয়েছি, ভালো ছন্দ আছি। সবকিছুই ভালোভাবে এগোচ্ছে।”
“এর সঙ্গে ক্লান্তি কমেছে। তাই নিশ্চিত করেই গতি বাড়বে। আমার নিজের উপর পুরো বিশ্বাস আছে যে উইকেট যেমনই হোক আমি আমার সামর্থ্য মেলে ধরতে পারব।”
এজবাস্টনে আগামি রোববার স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত