শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৩ এএম
ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের হেরে যাওয়া ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন কার্লোস ব্র্যাথওয়েট। একই সঙ্গে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার ভারত ইনিংসের ৪২তম ওভারে আম্পায়ার একটি ওয়াইড দিলে বোলার ব্র্যাথওয়েট এর প্রতিবাদ করেন।
ব্র্যাথওয়েট দোষ স্বীকার করে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
চলতি বিশ্বকাপে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে এই নিয়ে দ্বিতীয়বার শাস্তি পেলেন ব্র্যাথওয়েট। গত ১৪ জুন ইংল্যান্ডের বিপক্ষে আম্পায়ার তাকে কট বিহাইন্ড আউট দিলে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। সেবার পেয়েছিলেন একটি ডিমেরিট পয়েন্ট। সঙ্গে তাকে তিরস্কার করেছিল আইসিসি।
দুটি ডিমেরিট পয়েন্ট হলো ব্র্যাথওয়েটের পাশে। দুই বছরের মধ্যে ডিমেরিট পয়েন্ট চার হলে একটি টেস্ট, অথবা দুটি ওয়ানডে, অথবা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে। যে সংস্করণ আগে আসবে শাস্তি হবে সেই সংস্করণে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত