বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১১ এএম
বিশ্বকাপে ধীর গতির ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। শচীন টেন্ডুলকার পর্যন্ত প্রশ্ন তুলেছেন তার ব্যাটিংয়ের ধরন নিয়ে। তবে সতীর্থের ব্যাটিংয়ের ধরনে সমর্থন আছে বিরাট কোহলির। ধোনির অভিজ্ঞতা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভারত অধিনায়ক।
আফগানিস্তানের বিপক্ষে ৫২ বলে ২৮ রান করেন ধোনি। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ধীর গতিতে শুরু করেন তিনি। ইনিংসের শেষ ওভারে দুটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬১ বলে ৫৬ রান করে। শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে দলের রান এগিয়ে নেওয়ার ক্ষমতা ধোনির আছে বলে জানান কোহলি।
“মাঠে কি করতে চায় তা সে খুব ভালো করে জানে। তার মতো একজন দলে থাকার সবচেয়ে ভালো দিকটা হলো, যখন আপনার অতিরিক্ত ১৫-২০ রানের দরকার হবে, সে খুব ভালো করে জানে কিভাবে টেলএন্ডারদের নিয়ে সেই রান করতে হয়।”
৩৪৬টি ওয়ানডে খেলা ধোনি কোনো পিচে কি ধরনের রান হতে পারে তা সবার চেয়ে ভালো জানেন বলে মনে করেন কোহলি।
“সে এমন একজন খেলোয়াড় যে মাঠে সবসময় দলকে বার্তা দেয় - ‘আমি মনে করি এই পিচে এটা আদর্শ স্কোর’ সে খেলাটা খুব ভালো বোঝে।”
“সে ক্রিকেটের একজন কিংবদন্তি। আমরা সবাই তা জানি। সে আমাদের জন্য অসাধারণ একটা কাজ করছে এবং আমি আশা করি যে সে এটা চালিয়ে যেতে পারবে।”
আগামী রোববার এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত