সেরা হতে রাজ্জাকের কাছে যেতে হবে পান্ডিয়াকে!

bcv24 ডেস্ক    ০৯:০৩ পিএম, ২০১৯-০৬-২৮    360


সেরা হতে রাজ্জাকের কাছে যেতে হবে পান্ডিয়াকে!

গত দুই বছরে ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে পান্ডিয়াকে এখনো আরও অনেক কিছু নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক।

ইনিংসের শেষভাগে ধোনির ৭০ রানের জুটি গড়েছেন। ওই জুটিটাই ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে অনেকটা। ফিফটি না পেলেও গতকাল হার্দিক পান্ডিয়ার ৪৬ রানই ভারতকে ২৬৮ রানের সংগ্রহ এনে দিতে ভূমিকা রেখেছে। পান্ডিয়ার এমন ব্যাটিংও সন্তুষ্ট করতে পারেনি পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাককে। তাঁর মতে এখনো অনেক ত্রুটি রয়েছে ভারতীয় অলরাউন্ডারের।

গতকাল বিরাট কোহলি আউট হওয়ার পর খানিকটা বিপদেই পরে গিয়েছিল ভারত। ত্রাণকর্তা রূপে ধোনি আর পান্ডিয়া না দাঁড়ালে ভারতের জন্য কাজটা বোধ হয় সহজ হতো না। বিরাট কোহলি আলাদা করে পান্ডিয়াকে ধন্যবাদ দিতেই পারেন। গতকাল উইন্ডিজদের বিপক্ষে সবচেয়ে দ্রুত রান তোলার কাজটা যে এই ডানহাতি অলরাউন্ডারই করেছেন। ৩৮ বলে পাঁচ চারে ৪৬ রান করেছেন পান্ডিয়া।

গতকাল জোরে শট খেলতে গিয়ে বারবার নাকি ভারসাম্য হারিয়ে ফেলছিলেন পান্ডিয়া। কালকের ম্যাচের পর সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাকের এমনটাই দাবি। তিনি বলেছেন, ‘আজ আমি হার্দিক পান্ডিয়ার ব্যাটিং খুব ভালোভাবে খেয়াল করেছি। ও যখন বলকে জোরে মারছিল তখন ও দেহের ভারসাম্য ধরে রাখতে পারছিল না। আমি ওর ফুট ওয়ার্কও খেয়াল করেছি।’

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে পান্ডিয়ার অবস্থান এখন সেরা দশেও নেই। তবে আবদুল রাজ্জাকের কাছে কোচিং করলে নাকি এক লাফে এক নম্বরে চলে আসবেন ভারতীয় এই অলরাউন্ডার, ‘বিসিসিআই যদি আমাকে দু সপ্তাহের জন্য ওকে কোচিং করানোর দায়িত্ব দেয়, আমি নিশ্চিতভাবে বলছি ও বিশ্বের এক নম্বর অলরাউন্ডারে পরিণত হবে। আর এ ব্যাপারে আমাকে সব সময় পাওয়া যাবে।’




রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত