রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:০০ এএম
আইপিএলের মাঝপথ থেকে দেশে ফিরতে এরইমধ্যে সাকিব আল হাসানকে চিঠি পাঠিয়েছে বিসিবি। আগামি ২২ এপ্রিল বিশ্বকাপ দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, সেদিন কিংবা তার পর দিন দলের সঙ্গে যোগ দিবেন সাকিব।
গত সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকে থাকতে চিঠি দেওয়া হচ্ছে সাকিবকে। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আকরাম জানান, শুরু থেকেই ক্যাম্পে থাকবেন সাকিব।
“গতকাল তাকে বোর্ড থেকে চিঠি পাঠিয়েছি, সে ২২ বা ২৩ তারিখে দলের সাথে যোগ দিবে।”
ম্যাচ খেলতে পারছেন না বলেই সাকিবের প্রস্তুতি নিয়ে আছে খানিকটা দুর্ভাবনা। আঙুলের চোট কাটিয়ে ফেরার পর কেবল হায়দরাবাদের হয়ে উদ্বোধনী ম্যাচটিই খেলেছেন বাংলাদেশের ওয়ানডে সহ-অধিনায়ক।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, তিন নম্বরে সাকিবকে ভেবে দল সাজিয়েছেন তারা।
“এমনিতে এখন তিন নম্বরে সাকিবকে আমরা খেলিয়ে থাকি, তবে কোচ এবং অধিনায়কের ওপর আলোচনা করে এটি ঠিক করা হবে।”
“২২ তারিখ থেকে প্রস্তুতি ক্যাম্প যখন শুরু হবে তখন কিন্তু পরিকল্পনা শুরু করবেন কোচ। বিশ্বকাপে বা ত্রিদেশীয় সিরিজে আমরা কিভাবে শুরু করবো সেটি নিয়ে পরিকল্পনা করবেন। তখনই কিন্তু সিদ্ধান্ত হবে যে কোচ কাকে কিপিং করাবেন বা টপ অর্ডারে কাকে ব্যাটিং করাবেন।”
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত