আমি এখনই অবসর নিচ্ছি না : মাশরাফি

bcv24 ডেস্ক    ০৯:০৬ পিএম, ২০১৯-০৬-২৮    390


আমি এখনই অবসর নিচ্ছি না : মাশরাফি

‘নিশ্চিতভাবে এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শেষে আমি অবসর নিচ্ছি না। ওয়ানডে খেলে যাব।’ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ভবিষ্যতে নিজের খেলে যাওয়ার কথা এভাবেই জানালেন। বৃহস্পতিবার ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

৩৬ বছর বয়সী মাশরাফি আগেই জানিয়ে দিয়েছিলেন ইংল্যান্ড বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ। তার মাঝে রাজনীতিতে যুক্ত হওয়া, একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে এমপি হওয়া, ইনজুরি সমস্যা, সব মিলিয়ে বলা হচ্ছিল মাশরাফি ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে এটা নিয়ে ভাবতে চাই না, বিশেষ করে যেহেতু টুর্নামেন্ট এখনও চলছে। এটা নিয়ে ভাবলে এখন ক্ষতির কারণ হতে পারে। এমন সময় মানুষ আবেগি হয়ে পড়ে। তবে বোর্ড যদি চায়, তাহলে এটা নিয়ে আমাকে ভাবতে হবে।'

বিসিবির মিডিয়া কমিটির প্রধান ও পরিচালক জালাল ইউনুস বলেন, ‘সে দলকে খুব ভালো নেতৃত্ব দিচ্ছে, তাই আমরা এই মুহূর্তে অবসর নিয়ে ভাবছি না। সিদ্ধান্তটা তার (মাশরাফি) কাছেই রয়েছে, তিনি খেলতে চা কি না চান। আমরা তার আদালতে বল ছেড়ে দিয়েছি।’

এদিকে মাশরাফি এখন পর্যন্ত অবসর নিয়ে খোলাসা করে কিছু বলেননি। না বললেও স্ত্রী সুমনা হক, মেয়ে হুমায়রা ও ছেলে সাহিলকে ইংল্যান্ডে নিয়ে এসেছেন অধিনায়ক। তার বাবাও খেলা দেখছেন স্টেডিয়ামে গিয়ে। তাই অনেকের মুখে এখন প্রশ্ন- শেষ বিশ্বকাপ বলেই কি তিনি পরিবার নিয়ে ইংল্যান্ডে এসেছেন?

ওয়ানডে অধিনায়ক বলেন, ‘এখনই খেলা ছাড়ছি না। আমি আরও খেলব। বোর্ড থেকে কোনো নির্দেশনা এলে আলাদা কথা। তবে ব্যক্তিগতভাবে এখন আমার আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার চিন্তা নেই।’

এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলছেন মাশরাফি। তার নেতৃত্বে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপেও সাফল্য দেখিয়েছে টাইগাররা। মাশরাফির নেতৃত্বে ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড়ে এখনও টিকে আছে বাংলাদেশ। এর আগে ত্রিদেশীয় সিরিজও জিতেছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের ক্রিকেটে ‘মাশরাফি’ একটা আবেগের নাম।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত