ভয় জয় করে সেমিতে ব্রাজিল

bcv24 ডেস্ক    ০৯:০৮ পিএম, ২০১৯-০৬-২৮    354


ভয় জয় করে সেমিতে ব্রাজিল

নির্ধারিত সময়ে জালের দেখা পেল না কেউই। ম্যাচ গড়ালো টাইব্রেকারে। তাতে প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠেছে ব্রাজিল।

পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ আটের ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০১১ ও ২০১৫ আসরে এই প্যারাগুয়ের কাছেই কোয়ার্টার-ফাইনালে হেরেছিল ব্রাজিলের। ম্যাচের আগে টাইব্রেকারের অনিশ্চয়তা নিয়ে ভীতির কথা জানিয়েছিলেন কোচ তিতে। প্রস্তুতিও নেওয়া ছিল ভালোভাবে। এবার টাইব্রেকারেই জিতে প্রতিশোধ নিল টুর্নামেন্টের আটবারের চ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর জালে গোল উৎসব করা ব্রাজিলকে এদিন স্বরূপে দেখা যায়নি। ভুল পাস আর আক্রমণের শেষ মুহূর্তে বলের নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে শেষ দিকে যোগ হয় গোলের সুযোগ হারানোর মহড়া। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় প্রতিপক্ষ শিবিরে একজন কম থাকার পরও গোল পায়নি দলটি। 

ম্যাচের প্রথম ১০ মিনিটে একচেটিয়া বল দখলে রেখে আক্রমণাত্মক খেলে ব্রাজিল। তবে শুরুর ছন্দ প্রথমার্ধের বাকি সময়ে ধরে রাখতে পারেনি তারা। নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণে ওঠা প্যারাগুয়ে ২৯তম মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায়। সান্তোসের ফরোয়ার্ড দেরলিস গনসালেসের জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন ব্রাজিল গোলরক্ষক আলিসন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় প্যারাগুয়ে। ৫৪তম মিনিটে ফাবিয়ান বালবুয়েনা তাদের ডি-বক্সের মুখে রবের্তো ফিরমিনোকে ফাউল করলে প্রথমে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। পরে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত পাল্টে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। তবে ডিফেন্ডার বালবুয়েনাকে দেখান সরাসরি লাল কার্ড।

প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে একের পর এক আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় সবই যাচ্ছিল ভেস্তে। ৭৪তম মিনিটে ম্যাচের সেরা সুযোগটি পান গাব্রিয়েল জেসুস। কিন্তু ছোট ডি-বক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। দুই মিনিট পর এভেরতনের শট একজনের পায়ে লেগে বাইরে চলে যায়।

৮৮তম মিনিটে আলেক্স সান্দ্রোর হেড দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন প্যারাগুয়ে গোলরক্ষক। এর দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে উইলিয়ানের নিচু শট পোস্টে লাগে। যোগ করা সময়ে এভেরতন ও ফিলিপে কৌতিনিয়ো ডি-বক্সে দারুণ জায়গায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নিলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুট আউটে প্যারাগুয়ের প্রথম শটেই মিস করেন ডিফেন্ডার গুস্তাভো গোমেস। মাঝের তিনটি শটে লক্ষ্যভেদ করেন মিগেল আলমিরোন, ব্রুনো ভালদেস ও মাতিয়াস রোহাস।

ব্রাজিলের প্রথম তিন শটে লক্ষ্যভেদ করেন উইলিয়ান, মার্কিনিয়োস ও ফিলিপে কৌতিনিয়ো। কিন্তু রবের্তো ফিরমিনো চতুর্থ শটে গোল করতে ব্যর্থ হলে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।

প্যারাগুয়ের শেষ শট নিতে আসা গনসালেস বল পোস্টের বাইরে মারার পর গাব্রিয়েল জেসুসের নিখুঁত শটে শেষ চারে ওঠে স্বাগতিকরা।

তিন আসর পর কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠল ব্রাজিল। ২০১১ ও ২০১৫ সালে প্যারাগুয়ের কাছে হেরে বাদ পড়ার পর গত আসরে গ্রুপ পর্বই পেরুতে পারেনি তারা।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত