আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান জয়ের ধারা অব্যাহত রাখতে চায়

bcv24 ডেস্ক    ০৯:১২ পিএম, ২০১৯-০৬-২৮    324


আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান জয়ের ধারা অব্যাহত রাখতে চায়

পর পর দুই ম্যাচে জয় পাওয়া আত্মবিশ্বাসী পাকিস্তান আগামীকাল দুর্বল আফগানিস্তানের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। চলতি বিশ্বকাপে ৩৬তম ম্যাচে লীডসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

আফগানিস্তানের বিপক্ষে জয় পাকিস্তানকে সেমিফাইনালের দৌঁড়ে টিকিয়ে রাখবে। সাত ম্যাচে সাত পয়েন্ট পেয়ে তালিকার সপ্তম স্থানে থাকা সরফরাজ আহমেদের দলটিক শেষ চারে খেলতে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে। অবশ্য কেবলমাত্র নিজেরা জয় পেলেই হবে না তারপরও গ্রুপ পর্বের অন্য ম্যাচগুলোর ফলের অপেক্ষায় থাকতে হবে। দশ দলের এ টুর্নামেন্টের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে।

গত ১৬ জুন চির প্রতিদ্বন্দ্বি ভারতের কাছে পরাজিত হওয়ার পর ভক্ত-সমর্থক ও সাবেক ক্রিকেটারদের কাছ থেকে তীব্র সমালোচনা সহ্য করতে হয়েছে পাকিস্তান দলকে। তবে সব সমালোচনা হজম করে ইতোমধ্যেই টুর্নামেন্ট তেকে ছিটকে পড়া দক্ষিণ আফ্রিকা ও টুর্নামেন্টে অপরাজিত থাকা নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় ফিরে আসরে টিকে তাকার আশা বাঁচিয়ে রাখে ১৯৯২ চ্যাম্পিয়ন দলটি।

ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সর্বশেষ জয়ে নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সে সময় পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থাকা দুই দলের একটি কিউইদের বিপক্ষে পারফরমেন্স বিবেচনায়।

মোহাম্মদ আমির শাহিন আফ্রিদি এবং ওয়াহাব রিয়াজের সমন্বয়ে গঠিত পেস আক্রমণ বিভাগ বেশ ফর্মে রয়েছে এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সকলেই ব্রেক থ্রু এনে দিচ্ছে। হারিস সোহেলকে অন্তর্ভুক্ত করায় তাদের ব্যাটিং লাইন আপও শক্তিশালী হয়েছে। শেষ দুই ম্যাচে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সোহেল। এ ছাড়া কিউইদের বিপক্ষে সেঞ্চুরি করা বাবর আজমও আছেন সেরা ফর্মে। পার্শ্ববর্তী আফগানিস্তানের বিপক্ষে বাবরের কাছ থেকে ভাল ইনিংস আশা করছে পাকিস্তান।

পক্ষান্তরে টুর্নামেন্টে এখন পর্যন্ত কোন ম্যাচে জয় না আফগানিস্তান রয়েছে পয়েন্ট তালিকায় সবার নিচে। সব স্পিনার ভাল করতে পারলে দলটির বোলিং বিভাগ যে কোন দলকে বিপদে ফেলতে পারে। কিন্তু দলটিকে ডুবিয়েছে ব্যাটিং লাইন আপ। প্রতি ম্যাচেই অবনতি হয়েছে ব্যাটসম্যানদের। এমনকি কেবলমাত্র দুই ম্যাচে তারা ৫০ ওভার ব্যাটিং করতে সক্ষম হয়েছে। ব্যাটসম্যানরা রান করতে পারছে না এবং এটাই হচ্ছে তাদের জন্য দুঃশ্চিন্তার কারণ।

তবে যেহেতু হারানোর কিছু নেই তাই আফগানিস্তান তাদের খেলা উপভোগ করবে এবং পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে জয় পেতে পারে। যেটা পাকিস্তানের নক আউট পর্বে যেতে বাঁধা সৃষ্টি করতে পারে।

দল:

পাকিস্তান:ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, সাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, ওয়াহাব রিয়াজ,

আফগানিস্তান: হযরতউল্লা জাজাই, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজগর আফগান,গুলবাদিন নাইব(অধিনায়ক), রশিদ খান, মুজিব উর রহমান, নুর আলী জাদরান,সামিউল্লা সিনওয়ারি,হামিদ হাসান, দৌলত জাদরান, সৈয়দ শিরজাদ ইকরাম আলী খিল।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত