সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০১:৩১ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের মুখে থুতু দিয়েছেন এক নারী। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগো শহরে এক রেস্তারায় এমন ঘটনা ঘটেছে বলে খবরে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শিকাগো শহরের অভিজাত এক রেস্তোরাঁয় ব্যবসায়িক কাজে নৈশভোজে অংশ নেন ট্রাম্প পুত্র এরিক ট্রাম্প। সেখানেই রেস্তোরাঁর এক নারী কর্মী আকস্মিক ট্রাম্প পুত্রের মুখে থুতু ছোড়েন।
এই ঘটনার পর এরিক ট্রাম্প সংবাদ মাধ্যম ব্রিটবার্টকে বলেন, যে ব্যক্তি এ ধরনের আচরণ করেন, বোঝা যায় তাঁর আবেগ প্রকাশে সমস্যা আছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, এই ঘটনায় অভিযুক্ত নারী কর্মীকে মার্কিন গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে ছেড়ে দেয়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘটনায় ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ বুধবার খাবার পরিবেশনকারী এক নারীকে ছুটিতে পাঠিয়েছে।
এক বিবৃতিতে ওই রেস্তোরাঁর পক্ষ থেকে বলা হয়েছে, কোনো গ্রাহকের সঙ্গেই এমন করা উচিত নয়।
ট্রাম্প অর্গানাইজেশনের বরাত দিয়ে শিকাগো ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানায়, ওই নারীকে প্রথম কারাগারে পাঠালেও এরিক ট্রাম্প এ ঘটনায় কোনো অভিযোগ না করায় ওই নারীকে পরে ছুটিতে পাঠিয়ে দেয়া হয়।পুরো এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে খবরে বলা হয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত