বিশ্বকাপ দলে চমক আবু জায়েদ

bcv24 ডেস্ক    ০৯:২২ পিএম, ২০১৯-০৪-১৬    568


বিশ্বকাপ দলে চমক আবু জায়েদ

বিশ্বকাপের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন। দলে চমক এখনও কোনো ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ চৌধুরী। চোটের জন্য সবশেষ সিরিজের দলে না থাকা সাকিব আল হাসানও ফিরেছেন ১৫ সদস্যের দলে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্বকাপ দল ঘোষণা করা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের মতে, এটাই বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল।

নিউ জিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম ও অফ স্পিনার নাঈম হাসান।

মিডল অর্ডারের ব্যাকআপ ব্যাটসম্যান কে হবেন, সেদিকে ছিল সবার নজর। বয়সভিত্তিক দলের সতীর্থ ইয়াসির আলী চৌধুরীকে তীব্র লড়াইয়ে হারিয়ে জায়গা পেয়েছেন মোসাদ্দেক। তরুণ এই অফ স্পিনিং অলরাউন্ডার সবশেষ খেলেছিলেন গত বছরের এশিয়া কাপে।

কাঁধের চোটের জন্য বিশ্বকাপে সেভাবে বোলিং নাও করতে পারেন মাহমুদউল্লাহ। অফ স্পিন বোলিং এ ক্ষেত্রে মোসাদ্দেকের জন্য সহায়ক হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরে দলে ফিরেছেন তরুণ এই অলরাউন্ডার। 

১২ ম্যাচে আবাহনী অধিনায়ক এক সেঞ্চুরি আর চার ফিফটিতে ৪৭.৫৫ গড় ও ৭২.৯১ স্ট্রাইক রেটে করেন ৪২৮ রান। ৪২৫ রান করে একটু পিছিয়ে ইয়াসির। তবে স্ট্রাইক রেট (১০০.৯৫) ও গড়ে (১০৬.২৫) অনেক এগিয়ে তিনি। বোলিংয়ে পাওয়া ৭ উইকেট এগিয়ে দিয়েছে মোসাদ্দেককে।

গত ৮ ফেব্রুয়ারি বিপিএলে ফাইনালে খেলার সময় আঙুলে চোট পাওয়ায় নিউ জিল্যান্ড সফরে যাওয়া হয়নি সাকিবের। তার জায়গায় সেবার কাউকে নেয়নি বিসিবি। চোট কাটিয়ে আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশ সহ-অধিনায়ক। আগামি সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন আবু জায়েদ। সেবার কোনো ম্যাচে খেলার সুযোগ না পাওয়া এই পেসার সুইং বোলিংয়ের জন্য ডাক পেয়েছেন বিশ্বকাপ দলে।

বিপিএলে খেলার সময় চোট পাওয়ায় নিউ জিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েন তাসকিন আহমেদ। চোটের সঙ্গে লড়াইয়ে জিতে মাঠে ফিরলেও তার ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন নির্বাচকরা। তাই জায়গা মেলেনি এই তরুণ পেসারের।

নিউ জিল্যান্ড সফরে স্বাগতিকদের বাঁহাতি ব্যাটসম্যানদের বিবেচনায় প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন নাঈম। সেখানে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের দলে থাকলেও জায়গা পাননি বিশ্বকাপ দলে।

তাসকিনের চোটে নিউ জিল্যান্ড সফরের দলে ডাক পাওয়া শফিউল চলমান প্রিমিয়ার লিগের শেষ দিকে পুরোপুরি নিষ্প্রভ। বাজে ফর্মের জন্য জায়গা হারিয়েছেন মোহামেডানের একাদশে। বাজে বোলিংয়ের খেসারত দিয়ে বাদ পড়লেন জাতীয় দল থেকে।

আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফির বিশ্বকাপ অভিযান।

বিশ্বকাপের বাংলাদেশ দল:  মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ চৌধুরী।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত