সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০১:৩১ এএম
ভারতের হজ কোটা ১ লাখ ৭০ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এর ফলে, প্রতি বছর আরও ৩০ হাজার ভারতীয় মুসলমান মক্কায় হজ করতে যেতে পারবেন।
শুক্রবার (২৮ জুন) জাপানের ওসাকায় জি২০ সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ নিশ্চিতকরণ ও সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। দুই নেতা পর্যটন খাতের বিকাশে ফ্লাইটের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন।
‘এ বছরের শেষের দিকে একটি আন্তর্জাতিক সম্মেলনে অন্যতম প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ। নরেন্দ্র মোদী এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন।’
গত বছর থেকে ‘মেহরাম’ অর্থাৎ পুরুষসঙ্গী ছাড়া নারীদের হজে যাওয়ার অনুমতি দিয়েছে ভারত সরকার। ১ হাজার ৩০০ নারী এ সুবিধা পাবেন। লটারির মাধ্যমে তাদের নির্বাচন করা হবে।
২০১৮ সালে ভারতের হজ কোটা ৫ হাজার বাড়িয়েছিল সৌদি সরকার। এর আগের বছর তা বেড়েছিল ৩৫ হাজার।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত