বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৭:২৫ এএম
কুমিল্লা ও কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে একজন এবং কক্সবাজারে দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক ব্যবসায় জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত বৃহস্পতিবার গভীর রাত ও গতকাল শুক্রবার ভোররাতে এসব ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: সন্দেহভাজন মাদক চোরাকারবারিদের সঙ্গে বিজিবির কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী বিবিরবাজার এলাকার গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিনের ভাষ্য। নিহত প্রশান্ত কুমার দাশ (৪৫) সদর উপজেলার কোতয়ালি চৌধুরীপাড়া এলাকার বাদল চন্দ্র দাশের ছেলে।
বিজিবি কর্মকর্তা মহিউদ্দিন বলেন, তাদের একটি টহল দল রাতে বিবিরবাজার সীমান্ত এলাকায় টহলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদক কারবারিরা গুলি ছোড়ে। বিজিবি সদস্যরাও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। পরে সেখানে এক মাদক কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ প্রশান্তকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানান বিজিবি অধিনায়ক মহিউদ্দিন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে ৪ হাজার ৩৮৫টি ইয়াবা এবং তিন বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
কক্সবাজার: টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয়ের পশ্চিমে পাহাড়ে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি করেছেন টেকনাফ থানার ওসি প্রদীপ চন্দ্র দাস। নিহতরা হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকার আবদুর রহমান (২৮) ও আবদুস সালাম (২৬)। ওসি প্রদীপ কুমার দাশ দাবি করেন, দুই সহোদরকে আটকের পর ভোররাতে তাঁদের নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।
এ সময় উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। একপর্যয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় আবদুর রহমান ও আবদুস সালমকে উদ্ধার করে পুলিশ। চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনই মারা যান। ঘটনাস্থল থেকে দুটি দেশে তৈরি এলজি, সাতটি কার্তুজ, ১২টি গুলির খালি খোসা, দুটি কিরিচ ও দুটি চাকু উদ্ধার করা হয় বলেও দাবি করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই সহোদর এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
গত ২১ জুন সকালে পশ্চিম পানখালীর ইদ্রিস মিয়ার ছেলে মো. ইসমাঈলকে (২৫) দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। দেড় মাস আগে একই এলাকার মৃত আবদুল জাব্বারের ছেলে জাহেদ হোসেনকে (৬৫) কথাকাটাকাটির জের ধরে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তিনি পঙ্গু হয়ে যান। এ ছাড়া চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ইব্রাহীম নামের এক যুবককে ছুরিকাঘাত করে নাড়িভুঁড়ি বের করে ফেলে দুর্বৃত্তরা। এ তিনটি ঘটনায় দায়ের করা মামলায় আবদুর রহমান ও আবদুস সালাম আসামি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত