বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৭:২০ এএম
সাতক্ষীরার দুই উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে কালীগঞ্জ উপজেলার রতনপুর এবং আশাশুনি উপজেলার বুধহাটায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান জানান, বেলা ১১টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহলের বাসিন্দা আদম আলীর বাড়ির টিনের চালে বজ্রপাত হলে ওই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- আদম আলীর বড় ছেলে আল আমিন (২২), তার নবপরিনীতা স্ত্রী সাবিনা ই্য়াসমিন (১৮) এবং আদম আলীর ছোট ছেলে রবিউল ইসলাম (১৯)। আদম আলীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিদর্শক আজিজ জানান। এদিকে কাছাকাছি সময়ে একই ইউনিয়নের বিজয়নগর গ্রামে বজ্রপাতে মুনছুর গাজী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়। পরিদর্শক আজিজ বলেন, মুনছুর গাজী ক্ষেতে কাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়। আশাশুনি থানার ওসি আবদুস সালাম জানান, বুধহাটা ইউনিয়নের মাদরা গ্রামের প্রদীপ সরদারের ছেলে জুয়েলসহ তিনজন মাছের ঘেরে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাত হলে ২৪ বছর বয়সী জুয়েল ঘটনাস্থলেই মারা যান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত