বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৭:২০ এএম
সুনামগঞ্জে ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। গত ২৪ ঘণ্টায় এ মৌসুমে জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪১৫ সেন্টিমিটার।
এদিকে, শহরের ষোলঘর পয়েন্টে বেলা ১১টার দিকে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় সুরমা নদীর পানি। গত চার দিনের টানা বৃষ্টিপাতের ফলে পৌরশহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তীর উপচে পানি প্রবেশ করেছে শহরের মাছবাজার, সবজিবাজার, উকিলপাড়া, সাহেববাড়িঘাট, বড়পাড়া, কাজীর পয়েন্ট ও ওয়েজখালী এলাকায়।
এসব এলাকায় সড়কের ওপর কোথায় কোথাও হাঁটু পর্যন্ত উঠে এসেছে পানি। এ ছাড়া শহরের কালীবাড়ী, মোহাম্মদপুর, ষোলঘর কলোনি এলাকা, পূর্ব নতুনপাড়া, জামতলা এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি। এতে করে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। শহরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ ভোগান্তির সৃষ্টি বলে জানাচ্ছে স্থানীয়রা।
এদিকে, বৃষ্টি ও ঢলের পানিতে প্লাবিত হয়েছে সদর উপজেলার মঙ্গলকাটা বাজার ও সৈয়দপুর এলাকাও। অন্যদিকে উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহিরপুর উপজেলার উত্তর বড়ধল ইউনিয়নের কলাগাঁও ও আশপাশের এলাকার বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন ও দোয়ারাবাজার উপজেলা সীমান্তবর্তী বোগলাবাজার, বাংলাবাজার ও নরসিংহপুর ইউনিয়ের বিভিন্ন গ্রামও প্লাবিত হয়েছে।
এ ছাড়া ছাতক উপজেলার পৌরশহর, নয়ারাই ইউনিয়ন, ইসলামপুরসহ বেশিরভাগ ইউনিয়নই প্লাবিত হয়েছে। পার্ল অ্যান্ড পেপার মিল সড়কে পানি উঠে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় অসুবিধা হচ্ছে। পানি আরো বাড়লে এ পথে সিলেটের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুঁইয়া জানান, ভারি বৃষ্টি ও উজান থেকে ব্যাপক পরিমাণে ঢল নামার কারণেই সুরমা নদীর পানি বেড়েছে। তবে বৃষ্টি থামলে পানি কমতে পারে। পৌরশহরের বিভিন্ন জায়গায় সৃষ্ট জলাবদ্ধতা প্রসঙ্গে আবু বকর বলেন, সব স্থানে সুরমা নদীর পানি তীর উপচে প্রবেশ করেনি। সুনামগঞ্জ পৌরশহরের যে ড্রেনেজ ব্যবস্থা, তাতে এত পরিমাণ বৃষ্টির পানি ধারণ করার ক্ষমতা নেই। তাই পানি নামছে না। এ কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেন, বৃষ্টি হচ্ছে, উজান থেকে ঢলও নামছে, যে কারণে পানি বাড়ছে। তবে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। বৃষ্টি ও ঢল অব্যাহত থাকলে বন্যা হতে পারে। আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। সব উপজেলায় এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ছিদ্দীক ভূঁইয়া বলেন, হাওর অধ্যুষিত সুনামগঞ্জে বর্তমানে স্বাভাবিক বর্ষাকাল চলছে। প্রতি বছরই এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। নদ-নদীতে পানি বাড়ে। হাওরের জীববৈচিত্র্যের জন্য এ পানি জরুরিও।
আর এ বৃষ্টির কারণে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। শহরের ষোলঘর এলাকার তোফায়েল আহমদ রনি বলেন, শহরের অধিকাংশ পয়োনিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে। ময়লা-আবর্জনায় ভরে গেছে বেশির ভাগ নালা। ফলে সামান্য বৃষ্টি অথবা নদীর পানি বাড়লেই শহরে জলবদ্ধতা সৃষ্টি হয়। পানি বের হওয়ার জায়গা নাই। কাজিরপয়েন্ট এলাকার আতিকুল ইসলাম বলেন, রাস্তার পানি বাথরুম ও রান্নাঘরে ঢুকে গেছে। বাচ্চাকাচ্চা নিয়ে বড় সমস্যায় পড়েছি। নালায় ময়লা জমে থাকার কথা স্বীকার করেছেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াসিনুর রশিদ।
তিনি বলেন, সুরমায় পানি বাড়লে সুনামগঞ্জ শহরে প্রবেশ করা স্বাভাবিক বিষয়। এ পানি দিনের মধ্যেই হাওরে চলে যায়। কিন্তু এ বছর ড্রেনে ময়লা জমে যাওযায় এবং অপরিকল্পিত বাসা-বাড়ি নির্মাণের কারণে সড়কের পানি নামতে পারছে না। ফলে মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছে। জলাবদ্ধতার কারণ সম্পর্কে প্রকৌশলী আবু বক্কর বলেন, এত বৃষ্টির পানি নিষ্কাশনের ক্ষমতা পৌরসভার ড্রেনের নেই। ফলে অনেক এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত