ক্রমশ ছবি নির্মাণের সংখ্যা কমে যাচ্ছে

bcv24 ডেস্ক    ০৮:৪৩ পিএম, ২০১৯-০৬-২৯    321


ক্রমশ ছবি নির্মাণের সংখ্যা কমে যাচ্ছে

গত কয়েক বছর ধরে বাংলা সিনেমা নির্মাণের সংখ্যা ক্রমশ কমছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে একটা সময় প্রতিদিনই শুটিং হত কোন না কোন সিনেমার। দেখা মিলতো তারকা অভিনয়শিল্পীদের। এফডিসিতে শুটিংয়ের সেই ব্যস্ততা এখন আর আগের মতো নেই। মাঝে-মধ্যে আশার আলো দেখা দিলেও স্থায়ী হচ্ছে না চলচ্চিত্রের সুদিন। কিছু ছবির শুটিং বিচ্ছিন্নভাবে হচ্ছে। তবে সার্বিকভাবে এফডিসির ফ্লোরগুলোতে খুব কম সময়ই কাজ হচ্ছে। এর কারণ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক এফডিসিতে কর্মরত একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, এফডিসিতে গত তিন বছরে মাত্র হাতে গোনা কয়েকটি সিনেমার শুটিং হয়েছে।

চলচ্চিত্র নির্মাণ কমে যাওয়ায় এফডিসি অর্থ সংকটে পড়েছে। এফডিসির যন্ত্রপাতি আধুনিক হওয়া সত্ত্বেও অনেক নির্মাতা তা নিয়মিত ব্যবহার করছেন না। 

অন্যদিকে, প্রতি বছরে কমে যাচ্ছে সিনেমা মুক্তির সংখ্যা। সিনেমা নির্মাণের কাজ কম হওয়ায় এফডিসির উন্নত যন্ত্রপাতিগুলো ব্যবহার হচ্ছে না। যার কারণে সেগুলো দিন দিন অকার্যকর হয়ে পড়ছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কিছু নতুন যন্ত্রপাতি আগে কেনা হয়েছিল। তবে 

তার ব্যবহার যথার্থ হয়নি। এদিকে প্রযোজক ও রাজধানীর সনি সিনেমা হলের কর্ণধার মোহাম্মদ হোসেন বলেন, বর্তমানে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। তবে সেই সংখ্যাটা অনেক কম। প্রতি বছরই সংখ্যটা কমছে। তবে বর্তমানে শাকিব খানের এসকে ফিল্মস, শাপলা মিডিয়া, দেশ মাল্টিমিডিয়াসহ বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠান ছবি প্রযোজনার ঘোষণা দিয়ে কাজ শুরু করেছে। এসব প্রযোজনা প্রতিষ্ঠান এরইমধ্যে শুটিংও শুরু করেছে। ইন্ডাস্ট্রিতে এভাবে পুরনো ও নতুন প্রযোজকরা আসলে ভালো মানের সিনেমা দর্শকরা পাবেন। আশা করি, সামনে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন হলে সিনেমা নির্মাণের সংখ্যাটা আরো বাড়বে। 

জানা যায়, গত বছরের প্রথম ছয় মাসে দেশে নতুন ছবি নির্মাণের সংখ্যা ছিল ৩২। চলতি বছর প্রথম ছয় মাসে ছবি মুক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২২। গত বছরের তুলনায় কম ছবি নির্মাণ হচ্ছে এবার। কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু ছবির সংখ্যা বাড়লেই হবে না। ছবিগুলো দর্শকদের কতটা হলে টানতে পারলো, সেদিকেও খেয়াল রাখা দরকার। 

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের স্বত্বাধিকারী ও প্রযোজক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, চলতি বছর ঈদের ছবি ‘পাসওয়ার্ড’ খুব ভালো ব্যবসা করেছে। অন্য দুটি ছবিও বেশকিছু সিনেমা হলে ভালো সাড়া পেয়েছে। কিন্তু চলতি বছর মে মাস পর্যন্ত কিছু ছবি মুক্তি পেলেও কোনোটিই ভালো ব্যবসা করেনি। আলোচিত কিছু ছবি মুক্তির পরে দু-এক দিন সিনেমা হলে কিছুটা ভালো চললেও পরে সপ্তাহের শেষের দিকে গিয়ে দর্শক টানতে পারেনি। আমরা সিনেমা হলে ভালো মানের ছবি নিয়মিত চাই। এই প্রত্যাশা পূরণ হলে পুরো বছরে সিনেমা নির্মাণের সংখ্যাও বাড়বে, প্রযোজকরাও লাভবান হবেন এবং সেই সঙ্গে চলচ্চিত্রের দর্শকরাও ঈদের ছবির মতো নিয়মিত সিনেমা হলে ভিড় করবেন।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত