শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৫ এএম
কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। একের পর এক চমকপ্রদ সব সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। সে ধারাবাহিকতায় এবার নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। নাম 'ছবিয়াল'। পরিচালনা করছেন মানস বুস। এ বিষয় পরিচালক নিজেই জানিয়েছেন, সব কিছু ঠিকই আছে। ১৫ জুলাই থেকে হুগলীতে শুরু হবে এ ছবির প্রথম লটের শুটিং।
এদিকে 'ছবিয়াল' সিনেমায় শ্রবন্তীর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা শাশ্বত। এর আগেও 'গয়নার বাক্স' ছবিতে অভিনয় করেছিলেন শাশ্বত ও শ্রাবন্তী। তবে সেখানে জুটি হিসেবে ছিলেন না তারা। এবারই প্রথমবারের মতো পর্দায় জমবে তাদের রসায়ন।
জানা গেছে, এই ছবিতে হাবুল নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করবেন শাশ্বত। আর জমিদারের বৌ লাবণ্য চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী। কীভাবে হাবুলের সাথে প্রেম হয়ে যায় লাবণ্যের? দেখা যাবে এই ত্রিভুজ প্রেমের গল্পে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন কৌশিক বসু।
এদিকে গত ১৯ মেয়ে প্রেমিক রোশন সিংকে বিয়ে করছেন নায়িকা শ্রাবন্তী। বিয়ের পর হানিমুনও সেরেছেন তারা। এটা এই নায়িকার তৃতীয় বিয়ে হলেও ভক্তদের আগ্রহের শেষ ছিল না। বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়িয়েছে তাদের বিয়ে ও হানিমুনের ছবি।
তবে সব কিছুকে ছাঁপিয়ে সবার প্রশ্ন ছিল একটাই। সিনেমায় ফিরবেন কবে শ্রাবন্তী। এবার সে উত্তর মিললো। এ বিষয় শ্রাবন্তী গণমাধ্যমকে জানিয়েছেন, 'অভিনয় করতে আমি মুখিয়ে থাকি। নিত্য নতুন চরিত্রে অভিনয় করতে আমার ভালো লাগে। আর শাশ্বত দা'র সঙ্গে অভিনয় করার মজাই আলাদা। তিনি সবসময় শুটিং সেট মাতিয়ে রাখেন বিভিন্ন মজার মজার কথা বলে। আগেও তার সঙ্গে একটি ছবিতে অভিনয় করা হয়েছে। তবে সেবার ছবিতে প্রেম করা হয়নি। এবার হবে।'
সব মিলিয়ে উচ্ছ্বাসিত শ্রাবন্তীও। বাণিজ্যিক ধারার এ নায়িকা ধিরে ধিরে গল্প ও শিল্পনির্ভর চলচ্চিত্রের দিকে ঝুঁকছেন। ফলে গয়নার বাক্সের মতো চলচ্চিত্রেও তাকে দেখা গিয়েছে। এরকমই গল্প নির্ভর একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক মানস বুস।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত