আবারও বন্ধ জাতীয় পরিচয়পত্র সেবা: ভোগান্তিতে মানুষ

bcv24 ডেস্ক    ০২:৫৩ এএম, ২০১৯-০১-২৯    466

আবারও বন্ধ জাতীয় পরিচয়পত্র সেবা: ভোগান্তিতে মানুষ

আবারও বন্ধ হয়ে গেছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম। মূলত সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় রোববার (২৭ জানুয়ারি) থেকে দ্বিতীয় দফায় বন্ধ আছে এই সেবা কার্যক্রম। এর আগে একই কারণে ১০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ১২দিন বন্ধ ছিল এনআইডি সেবা কার্যক্রম। এরপর পুনরায় চালু হলেও তিনদিন পর বন্ধ হয়ে যায়।

নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সার্ভার ডাউন হওয়ায় সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে কোনো নোটিশ না দেওয়ায় মাঠপর্যায়ের অফিসসহ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে দেশের বিভিন্ন স্থান থেকে এ সেবা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা।

সোমবার (২৮ জানুয়ারি) সরেজমিনে রাজধানীর আগারগাঁও নির্বাচন অফিসে গিয়ে দেখা যায় দেশের বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা লোকজন ভিড় করছে। কিন্তু সার্ভার সমস্যার কারণে ফিঙ্গার প্রিন্ট দেওয়া, কার্ড হারানো কিংবা সংশোধনের জন্য নির্ধারিত ফি ব্যংকে জমা দিতে পারছেন না। এতে চরম বিপাকে পড়ছেন দেশের বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা লোকজন। সার্ভারে সমস্য থাকায় সেবা কার্যক্রম বন্ধ থাকলে অনেকে না জেনেই সেবা নিতে এসে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। কবে থেকে এই সেবা আবার চালু হবে তাও জানানো হচ্ছে না ভুক্তভোগীদের। সেবা না পেয়ে অনেককে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।

নড়াইলের লোহাগড়া থেকে এনআইডি সংশোধন করতে আসা স্কুল শিক্ষক আফজাল রহমান বলেন, ‘গত তিনবছর ধরে এনআইডি সংশোধন করার জন্য স্থানীয় অফিসে ঘুরেছি কিন্তু পাচ্ছি না। বাধ্য হয়ে গত ৬ মে ঢাকা অফিসে আসি। এখান থেকে বলা হয়, এক মাসের মধ্যে নড়াইল পাঠানো হবে। কিন্তু সাত মাসেও তা পাঠানো হয়নি। বাধ্য হয়ে আজ আবার নড়াইল থেকে এখানে আসছি। কিন্তু সার্ভার সমস্যার কারণে কিছু জানতে পারছি না।’

আফজাল রহমান আরও বলেন, ‘এই সমস্যা সমাধান করতে না পারলে আমার অবসর ভাতা পেতে সমস্যা হবে। তিন বছর ধরে আমি আমার এনআইডি কার্ড সংশোধর করতে পারছি না।’

এ বিষয়ে ইসির যুগ্মসচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন প্রথমে জাতীয় পরিচয়পত্রের সার্ভারে সমস্যার কথা অস্বীকার করেন। তাকে সরেজমিনে দেখে আসার কথা জানালে তিনি পরে তা স্বীকার করে বলেন, সার্ভারে কিছু সমস্য হয়েছে, আশা করছি কিছু সময়ের মধ্যে তা ঠিক হয়ে যাবে।

প্রসঙ্গত, সারাদেশে প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজারের মতো মানুষ এনআইডি সেবা নিয়ে থাকেন। সার্ভারে সমস্যা থাকায় তাদের সেবা পেতে সমস্যা হচ্ছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত