সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০১:৩৩ এএম
অল্প পরিমাণ মাদক কাছে রাখা এবং ব্যবহারের জন্য অপরাধের দণ্ড তুলে নেওয়ার প্রস্তাব করেছে মালয়েশিয়া। মাদক ব্যবহার বৈধ করা প্রসঙ্গে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমেদ বলেছেন, সরকার এ ক্ষেত্রে ‘গেম চেঞ্জার নীতি’ নিয়ে আসছে। মেডিক্যাল গ্রুপ বলছে, এই উদ্যোগ মাদকসেবীদের কারাভোগ ও দারিদ্রতার চক্র থেকে মুক্তি দিতে সাহায্য করবে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বর্তমানে মাদকবিরোধী আইন বেশ কঠোর। প্রচলিত আইনে অল্প পরিমাণ গাঁজা, হেরোইন বা কোকেইন রাখলেও যে কেউ মাদক পাচারে অভিযুক্ত হতে পারে। এ অপরাধে মৃত্যুদণ্ডের মতো শাস্তিও হতে পারে। তবে শেষ পর্যন্ত দেশটিতে
মাদকের ব্যবহার বৈধ করা হলে এই অঞ্চলের দেশগুলোর জন্য এটি হবে একটি বিরল পদক্ষেপ। এই অঞ্চলের বেশিরভাগ সরকারই মাদক সংশ্লিষ্ট অপরাধের জন্য কঠোর দণ্ড রাখার পক্ষপাতী।
বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমেদ এক বিবৃতিতে বলেন, ‘একজন মাদকসেবীকে রোগী হিসেবে দেখা হবে (অপরাধী হিসেবে নয়)। নেশাগ্রস্ততার রোগ থেকে আমরা তাকে মুক্ত করতে চাই।’
তিনি বলেন, এর অর্থ এই নয় যে মালয়েশিয়া মাদককে বৈধতা দিচ্ছে। মাদক পাচার অপরাধ হিসেবেই বিবেচিত হবে। তবে সরকারের এ-সংক্রান্ত নীতি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এদিকে মালয়েশিয়া সরকারের মাদকের ব্যক্তিগত ব্যবহারকে বৈধতা দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশটির বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা ও মেডিক্যাল গ্রুপ। মালয়েশিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং অ্যাকাডেমি অব মেডিসিন অব মালয়েশিয়া মাদক ব্যবহার নিয়ে বহু দিন ধরে জনস্বাস্থ্যমূলক উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রচার চালিয়ে যাচ্ছে।
গ্রুপ দুটির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মাদক ব্যবহারকে অপরাধের পর্যায়ে ফেলায় বহু মাদক ব্যবহারকারী চিকিৎসা নিতে গিয়ে শাস্তির ভয় পায়। সরকারের চলমান নীতি মাদকসেবীদের জন্য কারাভোগ ও দারিদ্র্যের একটি চক্র তৈরি করেছে।
এ সপ্তাহে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন জানান, দেশটির কারাগারে বন্দি ৭০ হাজার মানুষের বেশিরভাগই মাদকসেবী।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত