সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১২:৫৪ পিএম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দক্ষিণ কোরিয়া সীমান্তে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় এই আগ্রহ দেখান তিনি। জাপানে অবস্থানরত ট্রাম্পের জি-২০ সম্মেলন শেষে দক্ষিণ কোরিয়া সফরের কথা রয়েছে। গতকাল শনিবার দুই দিনের সফরে সিউল পৌঁছাবেন তিনি।
উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা আবারও শুরু করাই তার এই সফরের লক্ষ্য বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। পরে এবছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় ভিয়েতনামে বৈঠকে মিলিত হন ট্রাম্প ও কিম। কিন্তু ট্রাম্প অসম্মানজনক প্রস্তাব দিয়েছেন দাবি করে বৈঠক ছেড়ে বের হয়ে আসেন কিম।
গত শুক্রবার জাপানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, 'চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর আমি জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছি (প্রেসিডেন্ট মুনের সঙ্গে)। উত্তর কোরিয়ার নেতা কিম যদি এটা দেখে থাকেন তাহলে সীমান্তে আমি তার সঙ্গে দেখা করতে চাই, কেবলমাত্র হাত মিলিয়ে হ্যালো বলতে!'
ট্রাম্প বারবার বলে আসছেন উত্তর কোরিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিলের পূর্বে পিয়ংইয়ংকে অবশ্যই তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে। তবে হ্যানয়ে বৈঠকের পর বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতার কাছে ব্যক্তিগত একটি চিঠি লেখেন ট্রাম্প। ওই চিঠির বিষয়বস্তুকে চমৎকার বলে আখ্যা দেন কিম।
সম্প্রতি সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, কিমের নেতৃত্বে উত্তর কোরিয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত