পিটারসেন ভারতকে এভাবে খোঁচা দিলেন

bcv24 ডেস্ক    ০৯:২৫ পিএম, ২০১৯-০৬-২৯    363


পিটারসেন ভারতকে এভাবে খোঁচা দিলেন

ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে ভারতকে দারুণ এক খোঁচাই মেরেছেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন।

পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনায় আছেন কেভিন পিটারসেন। নিত্যনতুন টুইট করে নিজের মতামত জানাতে কখনো দ্বিধা করেন না। এবার ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে আরেকটি মজার টুইট করেছেন সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান। খালি চোখে সেটিকে নিতান্তই সাধারণ একটি টুইট মনে হতে পারে, কিন্তু আদতে টুইটের মাধ্যমে ভারতকে খোঁচাই দিয়েছেন পিটারসেন।

বিশ্বকাপের আগে তরুণ সেনসেশন ঋষভ পন্তকে দলে চেয়ে নিজেদের মত জানিয়েছিলেন অনেক বিশেষজ্ঞই। সে দলে ছিলেন পিটারসেনও। কিন্তু ভারতের নির্বাচকেরা সে পথে হাঁটেননি, বেছে নিয়েছিলেন বিজয় শংকরকে। কিন্তু বিশ্বকাপের মাঝপথে ওপেনার শিখর ধাওয়ান চোটে পড়লে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত হন ঋষভ।

ধাওয়ান ছিটকে যাওয়ার পরপরই গত ১১ জুন টুইট করে ঋষভকে দলে নেওয়ার দাবি জানিয়েছিলেন পিটারসেন। টুইটে বলেছিলেন, ‘বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে শিখর। পন্তকে যত দ্রæত সম্ভব ইংল্যান্ডের উড়োজাহাজে তোলার ব্যবস্থা করা হোক। কেএল রাহুল ওপেনিংয়ে নামবে, আর পন্ত খেলবে চারে।’

কিন্তু আজ ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে সুর একদমই পাল্টে ফেলেছেন ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ খেলা পিটারসেন। ঋষভ নয়, বরং চার নম্বরে বিজয় শংকরকেই চাইছেন তিনি! ভারতের কোচ ও অধিনায়ককে উদ্দেশ্য করে আজ এক টুইটে তিনি বলেছেন, ‘প্রিয় বিরাট (কোহলি) ও রবি (শাস্ত্রী), দয়া করে বিজয় শংকরকে দল থেকে বাদ দিয়ো না। আমার মনে হচ্ছে, সে ধীরে ধীরে নিজের সেরাটা দেখাতে শুরু করেছে। আজ ম্যাচটাও সেই তোমাদের জেতাবে। পন্তের চিন্তা মাথাতেই এনো না। বিশ্বকাপ দল ঢোকার আগে পন্তের আরও অন্তত তিন সপ্তাহের প্রস্তুতি দরকার।’আজ ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ। সে ম্যাচে ভারত যত দুর্বল দল নামায় ইংল্যান্ডের জন্য তত ভালো। এ কারণেই পিটারসেন হঠাৎ করেই ভারতে দলে শংকরকে চাচ্ছেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং ভারতকে দারুণ এক খোঁচাই দিয়েছেন এই টুইটের মাধ্যমে।

দল নির্বাচনের সময় ভারতের প্রধান নির্বাচক বিজয় শংকরকে দলে নেওয়ার যৌক্তিকতা বোঝাতে গিয়ে বলেছিলেন, ‘ত্রিমাত্রিক’ খেলোয়াড় হওয়ার কারণেই শংকরকে দলে নেওয়া। কিন্তু বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের প্রতিভার প্রমাণ এখনো দিতে পারেননি শংকর। বিশ্বকাপে এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন শংকর। কোনো ম্যাচেই ব্যাটে বলে কিছু করে দেখাতে পারেননি। তিন ম্যাচ মিলিয়ে রান করেছেন মাত্র ৫৮। এমন না যে শেষ দিকে নামছেন বলে রান করার সুযোগ পাচ্ছেন না। পাকিস্তান ম্যাচ বাদে বাকি দুই ম্যাচেই চারে নেমেছেন, কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি একটিতেও।

বল হাতেও নিজের কার্যকারিতা বোঝাতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে ২ উইকেট পেয়েছিলেন, বাকি দুই ম্যাচে তাঁর হাতে বলই দেননি অধিনায়ক কোহলি! যে আশা নিয়ে শংকরকে দলে নিয়েছিল ভারত, সেটি যে এখনো পর্যন্ত পূরণ হয়নি, সেটি তাঁর পারফরম্যান্সেই পরিষ্কার। অন্যদিকে ঋষভকে ভাবা হচ্ছে ভবিষ্যতের তারকা। টানা দুই মৌসুম আইপিএল মাতিয়েছেন, ইংল্যান্ডে এসে অভিষেক টেস্ট সিরিজে করেছিলেন দারুণ একটি সেঞ্চুরিও। চারে সুযোগ পেলে ঋষভ যে বড় ইনিংস খেলতে সক্ষম, সেটি তাই ভালোই জানা আছে পিটারসেনের। আর সে কারণেই ভারতের দুর্বল জায়গা নিয়ে এমনভাবে খোঁচা দিলেন পিটারসেন!


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত