দক্ষিণ আফ্রিকার জয়ের অভিজ্ঞতা ‘তিক্তমধুর’ ছিল

bcv24 ডেস্ক    ০৯:২৬ পিএম, ২০১৯-০৬-২৯    640


দক্ষিণ আফ্রিকার জয়ের অভিজ্ঞতা ‘তিক্তমধুর’ ছিল

শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটে দাপুটে জয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস স্বীকার করেছেন এই জয়টি ছিল তাদের জন্য ‘তিক্তমধুর’ এক অভিজ্ঞতা।

প্রথম সাত ম্যাচে মাত্র একটিতে জয়ী প্রোটিয়ারা ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। কিন্তু তারপরেও লঙ্কানদের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে তারা বেশ ভালোভাবেই নিজেদের প্রমাণ করেছে।

২৫ রানে ৩ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের ইনিংস ২০৩ রানে গুটিয়ে দিতে সহযোগিতা করেন ডান-হাতি পেসার ডোয়াইন প্রিটোরিয়াস। এরপর ডু প্লেসিসের অপরাজিত ৯৬ ও হাশিম আমলার অপরাজিত ৮০ রানে ম্যাচ জয়ী ১৭৫ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার জয় সহজ হয়। দারুণ এই জয়ের পরেও প্রোটিয়া অধিনায়ক স্বীকার করতে বাধ্য হয়েছেন জয়টা বড় দেরীতে এলো।

পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ডু প্লেসিস বলেন, ‘দীর্ঘ সময় পর এমন একটি জয় আসলো। ম্যাচটি ভাল ছিল, আমাদের দলে যে প্রতিভা আছে আজ তার যথাযথ প্রমাণ মিলেছে। এটা আমার কাছে তিক্তমধুর অনুভ‚তি। এই ধরনের জয়ের পরও আমার মধ্যে তেমন একটা সুখকর অনুভ‚তি কাজ করছে না, কারণ জয়টা অনেক দেরীতে এসেছে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আজ আমরা নিজেদের ব্যাটিং প্রমাণ করতে পেরেছি। পুরো টুর্নামেন্টজুড়েই আমাদের ব্যাটিং ভাল ছিল। কিন্তু এমন কোনো ব্যাটনম্যানকে আমরা খুঁজে পাইনি যারা নিজেকে ধরে রেখে ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে। যে কারণে বড় পার্টনারশিপও গড়ে ওঠেনি। আমরা যা চেয়েছি আজ সেটা হয়েছে। হাশিম আমাকে সহযোগিতা করেছে, যে কারণে জয়া সহজ হয়েছে। প্রতি ওভারেই আমরা বোলারকে চাপে রাখতে পেরেছি। কিন্তু টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখতে হলে সঠিক সময়ে সঠিক কাজটাই করতে হবে।’

প্রথম বলেই শূন্য রানে ফিরে যাওয়া লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেছেন, ‘আজ আমরা প্রতি বিভাগেই ভুল ছিলাম, বিশেষ করে ব্যাটিংয়ে। তারা বেশ ভাল বোলিং করেছে। এরপর ব্যাটিংয়ে আমাদের ফিল্ডারদের উপর চাপ সৃষ্টি করেছিল। তাদের গেম প্ল্যানে তারা পুরোপুরি সফল ছিল।' বাসস।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত