শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৩ এএম
ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে ওঠার পর লিওনেল মেসি স্বীকার করলেন, নিজের সেরাটা খেলতে পারছেন না তিনি। ভালো না খেলতে পারার জন্য মারাকানার মাঠের সমালোচনাও করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
রিও দে জেনেইরোতে কোয়ার্টার-ফাইনালে শুক্রবার ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারায় প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়নরা। লাউতারো মার্তিনেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জিওভানি লো সেলসো।
গ্রুপ পর্ব ও কোয়ার্টার-ফাইনাল মিলিয়ে এ পর্যন্ত খেলা চার ম্যাচে মাত্র এক গোল করেছেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা মেসি। প্যারাগুয়ের সঙ্গে গ্রুপ পর্বে ১-১ ড্র করা ম্যাচে পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।
ভেনেজুয়েলা ম্যাচের পর মেসি তাই মেনে নিলেন সেরাটা মেলে ধরতে না পারার কথা। তবে দলের জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও জানান বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
“এটা আমার সেরা কোপা আমেরিকা নয়। যেটা আশা করেছিলাম, সেভাবে আমি খেলছি না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলের জয়।”
নিজের খেলায় সন্তুষ্টি না থাকলেও দলের খেলায় খুশি মেসি।
“যখন ওরা গোলের খোঁজে ছিল, তখন আমরা রক্ষণে ওদের জন্য কোনো জায়গা ছেড়ে দেইনি।”
“আমরা ম্যাচে খুব নিবিড়ভাবে ছিলাম এবং দ্রুত প্রতিআক্রমণের অপেক্ষায় ছিলাম।”
আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় বেলো হরিজন্তেতে ব্রাজিলের মুখোমুখি হবে ১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনা। স্বাগতিক ব্রাজিলকে আরও বেশি সমীহ করছেন মেসি।
“সেমি-ফাইনালে উঠতে পেরে আমরা খুশি। সেমিতে আমরা ব্রাজিলকে পাচ্ছি। তারা কঠিন এক প্রতিপক্ষ হবে; কেননা, তাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে।”
“দলীয় এবং ব্যক্তিগত পর্যায়ে তারা শক্তিশালী। এর ওপর তারা স্বাগতিক। আমার বিশ্বাস আজ আমরা আরেকটা ধাপ পেরিয়েছি।”
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে প্রথম মারাকানা স্টেডিয়ামে খেললেন মেসি। ম্যাচ শেষ মাঠের কড়া সমালোচনা করেন তিনি।
“মাঠগুলোতে খেলা আসলে খুবই কঠিন। এগুলো ভালো ফুটবলের সহায়ক নয়। মাঠগুলোর বাজে অবস্থায় আছে।”
প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পর ব্রাজিল কোচ তিতেও পোর্তো আলেগ্রের মাঠের কড়া সমালোচনা করেছিলেন।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত