বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৬:২৩ এএম
নৃশংস হত্যাকাণ্ডের বিচারের রায় দ্রুত কার্যকর না হওয়ায় মানুষ সন্তুষ্ট নয়। এ রায়গুলো যাতে দ্রুততম সময়ে কার্যকর হয়, সেজন্য উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
কামরুল ইসলাম বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো, কিন্তু সামাজিক অবক্ষয়, মানুষের মধ্যে পশু প্রবৃত্তি বৃদ্ধি পেয়েছে। জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে, যা আমাদেরকে বিপদগ্রস্ত করছে। এই যে বরগুনায় রিফাত নামে একজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো।
তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতবিচার করতে হবে। দ্রুতবিচার অবশ্য হচ্ছে। আমরা বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার সাত মাসের মধ্যে করেছি। নারায়ণগঞ্জের সাত খুনের বিচার আমরা করেছি। পিলখানায় বিডিআর (সাবেক) হত্যাকাণ্ডের বিচার আমরা করেছি। নুসরাত হত্যার বিচার দুই-তিন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছি।
কামরুল ইসলাম বলেন, নিম্নআদালতে বিচার পেলেও মানুষ তাতে খুশি নয়। মানুষ বিচারের রায় দ্রুত কার্যকর চায়। নিম্নআদালতে বিচারের পর হাইকোর্টে আপিলের পর আটকে থাকে। এই মামলার রায়গুলো হাইকোর্টে যাওয়ার পর সেটা আটকে যায়। এই মামলাগুলা যখন হাইকোর্টে যায়, তখন সেগুলো যেন দ্রুত সময়ে নিষ্পত্তি হয়, সে ব্যবস্থা করতে হবে। এটা হলেই আমরা বলতে পারি দ্রুত সময়ে বিচার পাচ্ছি।
তিনি আরও বলেন, বিভিন্ন বিষয়ে হাইকোর্ট রুল দিচ্ছেন দ্রুতবিচার করার জন্য। কিন্তু এজন্য আইন সংশোধনের প্রয়োজন হলে আইনমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। মনুষ্যত্ব বিবর্জিত যে কাজগুলো হচ্ছে, সেগুলোর বিচারের রায় দ্রুত কার্যকর করতে না পারলে হবে না।
আইনমন্ত্রী আনিসুল হক সম্প্রতি জানান, দেশের নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালতে গত ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭টি। এর মধ্যে হাই কোর্টে বিচারাধীন মামলা ৫ লাখ ৬ হাজার ৬৬৪টি। আপিল বিভাগে বিচারাধীন রয়েছে ২১ হাজার ৮১৩টি মামলা। স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ সম্প্রতি এসেছে হাই কোর্টের একটি বেঞ্চ থেকে। ২০১০ সাল পর্যন্ত যেসব ফৌজদারি মামলার ওপর হাই কোর্টের স্থগিতাদেশ রয়েছে, সেগুলোর তালিকা তিন সপ্তাহের মধ্যে প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করতে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আইনমন্ত্রীর উদ্দেশে কামরুল বলেন, দ্রুত বিচার করার জন্য আইন সংশোধনের দরকার নেই। মামলা হাই কোর্টে গেলে অ্যাটর্নি জেনারেল পেপার বুক দ্রুত করে নিষ্পত্তির ব্যবস্থা করলে কাজে গতি আসবে।
বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, কিন্তু সামাজিক অবক্ষয় হয়েছে। মানুষের মধ্যে পশুবৃত্তি যেভাবে বৃদ্ধি পেয়েছে। দুই দিন আগে রিফাত হত্যাকাণ্ড ঘটল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। যারা ভাইরাল করছে কেউই আক্রান্ত ব্যক্তিকে বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছে না। এই ধরনের মামলার বিচার দ্রুততম সময়ে করার সুপারিশ করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত