বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৬:২৪ এএম
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করে উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে সংসদ সদস্যসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন। গতকাল শনিবার সংসদে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনি বক্তব্যে তিনি এ আহবান জানান।
বক্তব্যের শুরুতেই তিনি গত ১৩ জুন বাজেট উত্থাপনকালে অসুস্থ হয়ে পড়ায় বাজেটের বাকি অংশ অত্যন্ত দক্ষতার সাথে উপস্থাপন করায় প্রধান্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার অসুস্থ্যতার সময় সংসদে তার প্রতি সংসদ সদস্যদের সহানুভ‚তি প্রকাশের জন্য তিনি তাদের প্রতি ধন্যবাদ জানন।
অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজোট বিশেষ দিক থেকে বৈশিষ্ট্যপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী এ বাজেট প্রণনয়ন করা হয়েছে। বাজেটে এবার নতুন নতুন উপাদান সংযোজন করা হয়েছে। বিশেষ করে এবারই প্রথম বাজেটে কোন কর না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, কেবল মাত্র দু’টি খাতে স্বচ্ছতা আনা গেলে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এর মধ্যে বন্ডেড ওয়্যার হাউজ থেকে ১ লাখ কোটি টাকা রাজস্ব আয় করা যাবে। অন্য সব রাজস্ব খাত থেকেও আরো অধিক রাজস্ব আয় সম্ভব হবে।
তিনি বাজেট সম্পর্কে আরা বলেন, এবারের বাজেট কাগজ-পত্রে আগামি অর্থ বছরের জন্য হলেও এটা এমনভাবে তৈরী হয়েছে যে, এর ধারবাহিকতা ’৪১ সাল পর্যন্ত বজায় থাকবে। তিনি বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ, রাজস্ব আহরণে বিভিন্ন ব্যবস্থাসহ এর বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, এ বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ দশমিক ১০ শতাংশ স্থির করা হয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৪ সাল নাগাদ প্রবৃদ্ধি দুই অংকে (ডাবল ডিজিট) উন্নীত হবে। তিনি বলেন, বাংলাদেশ ধারাবাহিকভাবে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।
তিনি ঋণ গ্রহণের সমালোচনার জবাবে বলেন, বাংলাদেশে ঋণ গ্রহণের শতকরা হার ৩৪ ভাগের কম। চীনে ঋণের পরিমান শতকরা ২৮৫ ভাগ। তবে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ আর ঋণ গ্রহণ করবে না, ঋণ দিবে। তিনি অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে চীন, মালেয়শিয়া ও দক্ষিণ কোরিয়ার উদাহরণ তুলে ধরে বলেন, এসব দেশ পারলে বাংলাদেশও পারবে। লক্ষ্যভ‚ক্ত সময়ের আগেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিনত হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত