অর্থবছর পরিবর্তন চান রওশন এরশাদ

bcv24 ডেস্ক    ০৯:০৯ এএম, ২০১৯-০৬-৩০    316

অর্থবছর পরিবর্তন চান রওশন এরশাদ

অর্থবছরের পরিবর্তন, রাজস্ব আদায়ের বাস্তব লক্ষ্যমাত্রা নির্ধারণ, কালোটাকা সাদা করার সুযোগ যৌক্তিক বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। তিনি অর্থবছরের পরিবর্তন করার বিষয়টি বিবেচনার আবেদন করেন। নতুন অর্থবছরের শুরু হয় ভরা বর্ষা মৌসুম জুলাই মাসে। একই সঙ্গে অর্থবছরের শেষ সময়ে এসে হিড়িক পড়ে প্রকল্প বাস্তবায়নের। 

এই সময়টাও ভরা বৃষ্টি থাকে। তাই অর্থবছরটি পরিবর্তন করা উচিত বলে মনে করেন বিরোধীদলীয় উপনেতা। গতকাল শনিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যেক দেশেই আছে। বড় বড় ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য সরকার এই সুযোগ করে দেয়। 

আমাদের এখানে যাদের কালো টাকা আছে, তাদের এই সুবিধা দেওয়া হোক। তা না হলে টাকা বিদেশে নিয়ে যাবে। তারা যাতে বিনিয়োগ করতে পারেন সে সুযোগ করে দিন। বিরোধীদলীয় উপনেতা বলেন, নারী উদ্যোক্তাদের সুবিধা করে দেওয়া এবং নারীদের বিনিয়োগ বাড়ানোর জন্য মেয়েদের জন্য একটি ব্যাংক করে দিন। একই সঙ্গে প্রত্যেকটি উপজেলায় এই ব্যাংকের শাখা করে দিন। যাতে নারী উদ্যোক্তা বাড়বে, স্বনির্ভরতা বাড়বে। রওশন এরশাদ বলেন, ধান নিয়ে এবার কৃষকের মাথায় হাত। তারা ধান পুড়িয়ে দিলো। এটা কেন হলো কৃষি ও খাদ্যমন্ত্রীর কাছে জবাব চাই। 

কৃষকদের ভর্তুকি দিয়ে এই সমস্যা সমাধান করবেন। যুক্তরাজ্যসহ উন্নত দেশগুলো কৃষকদের ভর্তুকি দেয়। যেমন করেই হোক আমাদের কৃষকের বাঁচার ব্যবস্থা করে দিতে হবে। তিনি বলেন, আমাদের নিজেদের অর্থায়নে বাজেট করতে হবে। অন্যের উপর নির্ভর না করি। কতটুকু আয় করতে পারবো, কতুটুকু কর আদায় করতে পারবো। এসব বিষয় মাথায় রেখে বাজেট দিতে হবে। স্বপ্ন থাকবে কিন্তু সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন করতে পারবো সেই সামর্থ্যটাও দেখতে হবে। 

আয় বুঝে ব্যয় করার পরামর্শ দেন রওশন এরশাদ। বক্তব্যের শুরুতেই রওশন এরশাদ জাপা চেয়ারম্যানের অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চান। তিনি বলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ এখন আগের চেয়ে অনেকটা ভালোর দিকে। আমি আশা করবো উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এজন্য আপনারা সবাই দোয়া করবেন। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত