চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৬

bcv24 ডেস্ক    ০৯:৫২ পিএম, ২০১৯-০৪-১৬    422

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৬

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোরে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক মো. নিজাম উদ্দিন (৩০), তার স্ত্রী তানিয়া বেগম (২৭), পপি বেগম (৩০), সোনিয়া বেগম (২২), মো. লিটন (২৯) ও ফিরোজা বেগম (৬৫)। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, বিয়ের প্রলোভনে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে সদরঘাট থানায় এসে মামলা দায়ের করেন ১৬ বছর বয়সী ওই গার্মেন্টস কর্মী। 

মামলায় গ্রেফতার ছয়জনের মধ্যে নিজামের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ও অন্যান্যের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে বলে জানান সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন। 

সদরঘাট থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে গত ১০ মাস ধরে ওই মেয়ের সঙ্গে প্রেম করে আসছেন নিজাম উদ্দিন। গত ১ এপ্রিল বিয়ে করবে বলে ওই মেয়েকে তার বাসা থেকে নিয়ে ডবলমুরিং থানাধীন চৌমুহনী নাজিরপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় রেখে ধর্ষণ করে। 

ওই মেয়ে বিয়ের জন্য চাপ দিলে সময়ক্ষেপণ করতে থাকে। পরে ৭ এপ্রিল ওই বাসা থেকে মেয়েটিকে সদরঘাট থানাধীন মাদারবাড়ি বাটা কোম্পানির ভবনে ধরে এনে মারধর করে, তার চুল কেটে দেন ও স্বীকারোক্তিমূলক ভিডিওচিত্র ধারণ করেন। আহত অবস্থায় ওই মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত সোমবার সুস্থ হয়ে সদরঘাট থানায় এসে মামলা দায়ের করলে আসামিদের গ্রেফতার করা হয়। যোগ করেন ওসি মো. নেজাম উদ্দিন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত