বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০১ এএম
দীর্ঘ সাতাশ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন কিংবদন্তি চিত্রনায়িকা শবনম, সফল তারকা জুটি নাঈম-শাবনাজ ও অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। ১৯৯২ সালে আজিজুর রহমান পরিচালিত ‘দিল’ ছবিতে এ চার তারকা একসঙ্গে অভিনয় করেছেন।
এ ছবিতে নবাগত হিসেবে মিমির যাত্রা শুরু হয়েছিল। নাঈম ও মিমি ভাইবোনের চরিত্রে এবং তাদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শবনম। ছবিটি মুক্তির পর সেই সময় ব্যবসাসফল হয়েছিল। এরপর তারা আলাদাভাবে কাজ করলেও তাদের একসঙ্গে দেখা যায়নি কখনও। দীর্ঘ ২৭ বছর পর আবারও তারা এক হয়েছেন। তবে কোনো সিনেমা বা নাটকের অভিনয়ে নয়।
নাঈম-শাবনাজের আমন্ত্রণে সম্প্রতি রাজধানীর উত্তরায় এ তারকা দম্পতির বাসভবনে এক ঘরোয়া আড্ডায় অংশ নেন শাবনাজ ও আফসানা মিমি। এই আড্ডা দেয়ার বিষয়টিও পরিকল্পনা করা হয়েছিল তিন বছর আগে। এতদিন সময় করে উঠতে পারেননি বলেই এক হওয়া হয়নি তাদের।
এ প্রসঙ্গে শবনম বলেন, ‘দীর্ঘদিন ধরে নাঈম ও শাবনাজ বাসায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছিল। কিন্তু আমার নানা ধরনের ব্যস্ততার কারণে সময়ই বের করতে পারছিলাম না। অবশেষে সময় বের করে তাদের সঙ্গে আড্ডা দিলাম। ফেলে আসা দিনের নানা গল্পে আমরা মেতে উঠেছিলাম। ভাবতেই অবাক লাগে, এর মাঝে ২৭টি বছর পেরিয়ে গেছে!’
নাইম বলেন, ‘শবনম আপা আমাদের চলচ্চিত্রের গর্ব। তার সঙ্গে একই সিনেমায় কাজ করতে পেরেছি, এটা আমাদের অর্জন।
তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, এটাই অনেক বড় পাওয়া।’ আফসানা মিমি বলেন, ‘দিল আমার অভিনীত প্রথম ছবি। তাই এ ছবির সঙ্গে সম্পৃক্ত সবার সঙ্গেই বলা যায় আমার আবেগজনিত সম্পর্ক বিদ্যমান। যা আমার হৃদয় থেকে কোনোদিনও মুছে যাবে না।’
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত