শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৪ এএম
জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে গত সপ্তাহ থেকে শুটিং করছেন চিত্রনায়িকা বুবলী। এ ছবিতে তার সহশিল্পী শাকিব খান। ২৫ জুন শুটিং সেটে শাকিব খানের কাঁধ থেকে পড়ে বুবলী মাথার বাম পাশে আঘাত পান।
আঘাত পেয়ে মাথা কেটে রক্তপাত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে মাত্র এক ঘণ্টা বিশ্রামের পর আবারও শুটিং করেন এ নায়িকা। শরীর ক্রমেই অসুস্থ হচ্ছিল, তবুও দায়বোধ থেকে তিনি শুটিং বন্ধ করেননি। সেদিন বাসায় ফিরে জ্বরও এসেছে। গতকাল শুটিং পেকআপ ছিল। জ্বর ও অসুস্থ শরীর নিয়ে আজও শুটিং করছেন বুবলী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময়ই টিমের কথা মাথায় রেখে কাজ করি। অসুস্থ হলেও আমার জন্য টিমের ক্ষতি হবে এটি আমি চাই না। তাই মাথাব্যথা এবং জ্বর নিয়েও শুটিং করছি। আমি মনে করি কাজে মনোযোগী হলে ফলাফল ভালো হবে। আশা করছি আমাদের এ ছবিও সবার পছন্দ হবে।’ ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি প্রযোজনা করছে দেশ মাল্টিমিডিয়া।
এ ছবি ছাড়া বুবলী ‘একটা প্রেম দরকার’ নামে একটি ছবিতে অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন শাহীন সুমন। অন্যদিকে শাকিব খান প্রযোজিত আরও চারটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিগুলো হচ্ছে ‘পাসওয়ার্ড-২’, ‘প্রিয়তমা’ ‘বীর’ ও ‘ফাইটার’।
শিগগিরই ছবিগুলোর শুটিং শুরু হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত রোজার ঈদে শাকিব খানের প্রযোজনা সংস্থা থেকে ‘পাসওয়ার্ড’ নামে একটি ছবি মুক্তি পায়। এ ছবিতেও শাকিব খানের বিপরীতে নায়িকা ছিলেন বুবলী। ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা পেয়েছে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত