সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১২:৫৫ পিএম
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত নির্দেশক লাইন দিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে কোরীয় দ্বীপের চিরবৈরী প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়ার ভেতরে প্রবেশ করে ইতিহাস তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প। দুই কোরিয়ার সীমান্তের অসামরিক এলাকা (ডিএমজেড) পেরিয়ে উত্তর কোরিয়ার ভেতরে প্রায় ২০ কদম হেঁটে এ ইতিহাস গড়লেন মার্কিন এই প্রেসিডেন্ট।
কিমের আমন্ত্রণে তিনি উত্তর কোরিয়ায় সীমান্ত অতিক্রম করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার ‘সীমান্ত রেখা অতিক্রম করে গর্ববোধ’ করছেন বলেও জানিয়েছেন তিনি। তারা উত্তর কোরিয়ার ভিতরে হেঁটে আবার ফিরে এসে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেন। দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে শুভেচ্ছা জানান কিম।
সেখানে দুই কোরিয়ার মধ্যবর্তী ডিমিলিটারাইজ জোনে (ডিএমজেড) দুই নেতা এক সংবাদ সম্মেলন করেন। উপস্থিত সাংবাদিকরা এই সংবাদ সম্মেলন হবে বলে প্রত্যাশা করেননি বলে জানিয়েছেন বিবিসির প্রতিনিধি। সংবাদ সম্মেলনে কিম তাদের এই সাক্ষাৎকারকে ‘অত্যন্ত উল্লেখযোগ্য’ বর্ণনা করে বলেন, “এর মানে হচ্ছে আমরা সহজ হতে পারি এবং ইতিবাচক উত্তর নিয়ে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আমার বিশ্বাস এটি ভবিষ্যতে আমাদের সব ধরনের আলোচনায় ইতিবাচক প্রভাব রাখবে।
আর ট্রাম্প বলেন, এটি একটি বিশেষ মূহুর্ত, আমার মনে হয় এটি সত্যিই- প্রেসিডেন্ট মুন যেমন বলেছেন- এটি একটি ঐতিহাসিক মূহুর্ত, ঘটনা হচ্ছে আমারা আলোচনা করছি। সংবাদ সম্মেলন শেষে তিনি কিমকে বলেন, “আমি আপনার সঙ্গ উপভোগ করছি।”
এরপর তারা জয়েন্ট সিকিউরিটি এলাকায় (জেএসএ) ব্যক্তিগতভাবে আলোচনায় বসেন। কিমের সঙ্গে প্রায় ৫০ মিনিট আলোচনার পর ট্রাম্প উপস্থিত সাংবাদিকদের জানান, তার জন্য হ্যানয় সম্মেলন সফল ছিল এবং তারা দুই নেতা তাদের সম্পর্ক ধরে রাখতে সক্ষম ছিলেন।
জাপানের ওসাকায় জি-২০ সম্মেলন শেষে শনিবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক করতে রাজধানী সিউলে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। এই সম্মেলন শেষে হঠাৎ করেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কি জং উনের সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দেন তিনি। পরে দক্ষিণের প্রেসিডেন্ট মুনের সহায়তায় দুই কোরিয়ার অসামিরক এলাকায় সাক্ষাতে রাজি হন কিম জং উন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত