সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১২:৪৭ পিএম
জেরুজালেম কল্যাণবিষয়ক ফিলিস্তিনের মন্ত্রী ফাদি আল হাদামিকে বাড়ি থেকে গ্রেফতার করেছে দখলদার ইসরাইলি বাহিনী। গ্রেফতারের পর ফাদিকে তেল আবিবের একটি হাই-সিকিউরিটি কারাগারে আটক রাখা হয়েছে।
ফিলিস্তিনের ওয়াফা নিউজ জানিয়েছে, রোববার রাতে ফাদির বাড়ি তল্লাশি চালায় পুলিশ। তাকে গ্রেফতারের আগে মোবাইল ফোন জব্দ করা হয়। একই সময়ে জেরুজালেম, বেথেলহাম ও অবরুদ্ধ পশ্চিম তীরের হেবরনের দক্ষিণাঞ্চল থেকে আরও পাঁচ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, জেরুজালেমবিষয়ক ফিলিস্তিনি মন্ত্রী ফাদি আল-হাদামিকে গ্রেফতার করা হয়েছে।
দেশটির পুলিশ বলছে, জেরুজালেমে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে মন্ত্রী ফাদিকে।
তবে কি কারণে তাদের গ্রেফতার করা হয়েছে সেব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।
মন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলেছে, কয়েকদিন আগে চিলির প্রেসিডেন্ট জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ সফর করেছিলেন। তার ওই সফরের সময় সঙ্গে ছিলেন মন্ত্রী আল-হাদামি। এ কারণে তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত মঙ্গলবার আল-আকসা মসজিদ সফরের সময় চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার সঙ্গে মন্ত্রী ফাদিকে দেখা যায়। কোনো রাষ্ট্র প্রধানের সফরের সময় তার সঙ্গে কে থাকবেন সে সংক্রান্ত বিধান লঙ্ঘন করায় ইসরায়েল ক্ষিপ্ত হয়ে তাকে গ্রেফতার করেছে বলে মন্ত্রী ফাদির ঘনিষ্ঠজনরা দাবি করেছেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত