ভারতের বিরুদ্ধে ৩১ রানে জিতেছে ইংল্যান্ড

bcv24 ডেস্ক    ১২:১৮ এএম, ২০১৯-০৭-০১    397


ভারতের বিরুদ্ধে ৩১ রানে জিতেছে ইংল্যান্ড

বার্মিংহ্যামের এজবাস্টনে রোববার ৩১ রানে জিতেছে ইংল্যান্ড। ৩৩৮ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে ৩০৬ রান করে ভারত।

আগের ম্যাচে শূন্য রানে ফেরা বেয়ারস্টো দারুণ এক সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৭ উইকেটে ৩৩৭ রানের সংগ্রহ এনে দেন। জিততে বিশ্বকাপে সফল রান তাড়ায় সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে হতো ভারতকে। রোহিত-বিরাট দলকে রেখেছিলেন পথেই। তবে শেষের দাবি মেটাতে না পেরে তিনশ ছাড়িয়ে থেমে যায় তাদের ইনিংস। 

৮ ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ভারত। স্বাগতিকদের জয়ে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ছিল সাবধানী। ঝুঁকিহীন ক্রিকেট খেলে প্রথম ১০ ওভারে ৪৭ রান তুলে নেন দুই ওপেনার। একাদশ ওভারে এসেছিল জুটি ভাঙার একটি সুযোগ। হার্দিক পান্ডিয়ার লেগ স্টাম্পের বাইরের বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়েন রয়। তবে আম্পায়ার দেন ওয়াইড, ক্যাচ বুঝতে পারেননি ধোনি, ভারত নেয়নি রিভিউ।

রিভিউ নিলে ব্যক্তিগত ২১ রানে ফিরতেন রয়। পান্ডিয়ার পরের দুই বলে ছক্কা-চার হাঁকিয়ে ডানা মেলেন। প্রথম ৪৩ বলে ২৭ রান করা বেয়ারস্টো পান্ডিয়ার পরের ওভারের প্রথম দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে গা ঝাড়া দেন। দুই ব্যাটসম্যানের দাপুটে ব্যাটিংয়ে রান আসতে থাকে বানের স্রোতের মতো। ১১ থেকে ২০- এই ১০ ওভারে ৯৮ রান তুলে নেয় ইংল্যান্ড। দ্রুত এগোনো ১৬০ রানের জুটি ভাঙেন কুলদীপ যাদব। ৫৭ বলে দুই ছক্কা ও সাত চারে ৬৬ রান করে ফিরেন রয়।

উদ্বোধনী জুটি ভাঙার পর কমে রানের গতি। তবুও ৩০ ওভারে দুইশ ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। ৫৬ বলে পঞ্চাশ স্পর্শ করেন বেয়ারস্টো। ৯০ বলে তুলে নেন বিশ্বকাপে প্রথম ও ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি।

১০ চার ও ছয় ছক্কায় ১১১ রান করা বেয়ারস্টোকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট নেন মোহাম্মদ শামি। পরে দারুণ এক বাউন্সারে বিদায় করেন অধিনায়ক ওয়েন মর্গ্যানকে। থমকে যাওয়া রানের গতিতে দম দেন ছন্দে থাকা বেন স্টোকস। সাবধানী ব্যাটিং করা জো রুটের সঙ্গে তার জুটিতে এগিয়ে যায় ইংল্যান্ড। আক্রমণে ফিরে রুটকে বিদায় করে ৭০ রানের জুটি ভাঙেন শামি। নিজের শেষ দুই ওভারে বেশ খরুচে ছিলেন এই পেসার। ৪৭ ও ৪৯ তম ওভারে বোলিং করে দেন ৩২ রান। এই সময়ে জস বাটলারকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো নেন পাঁচ উইকেট।

জাসপ্রিত বুমরাহ দারুণ বোলিং করলেও শেষ ১০ ওভারে ৯২ রান তুলে নেয় ইংল্যান্ড। এতে সবচেয়ে বড় অবদান স্টোকসের। ৫৪ বলে তিন ছক্কা ও ছয় চারে ৭৯ রান করেন এই অলরাউন্ডার। ৬৯ রানে ৫ উইকেট নেন শামি। খরুচে ছিলেন দুই স্পিনার কুলদীপ ও যুজবেন্দ্র চেহেল। তাদের ২০ ওভার থেকে ১৬০ রান নেয় ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৩৭/৭ (রয় ৬৬, বেয়ারস্টো ১১১, রুট ৪৪, মর্গ্যান ১, স্টোকস ৭৯, বাটলার ২০, ওকস ৭, প্লানকেট ১*, আর্চার ০*; শামি ১০-১-৬৯-৫, বুমরাহ ১০-১-৪৪-১, চেহেল ১০-০-৮৮-০, পান্ডিয়া ১০-০-৬০-০, কুলদীপ ১০-০-৭২-১)

ভারত: ৫০ ওভারে ৩০৬/৫ (রাহুল ০, রোহিত ১০২, কোহলি ৬৬, পান্ত ৩২, পান্ডিয়া ৪৫, ধোনি ৪২*, কেদার ১২*; ওকস ১০-৩-৫৮-২, আর্চার ১০-০-৪৫-০, প্লানকেট ১০-০-৫৫-৩, উড ১০-০-৭৩-০, রশিদ ৬-০-৪০-০, স্টোকস ৪-০-৩৪-০)

ফল: ইংল্যান্ড ৩১ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ:  জনি বেয়ারস্টো


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত