মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৬ এএম
যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শিক্ষক সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাও ছিলেন।
যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে অস্বীকার করায় গত ৬ এপ্রিল নুসরাতকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পাঁচদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।
মানববন্ধন কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, যেখানে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেখানে যখন এ ধরনের ঘটনা ঘটে, এর শাস্তি হওয়া উচিত অন্য ঘটনায় যে শাস্তি হয় এর চেয়ে দ্বিগুণ। যৌন নিপীড়ন প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি কোনো শিক্ষক-শিক্ষার্থী এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়, সেক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। আমরা তাৎক্ষণিকভাবে শাস্তির বিধান করব। এ ব্যাপারে কোনো আপোশ করব না। নারীদের নিরাপত্তা নিশ্চিতে আইনের যথাযথ প্রয়োগের দাবি জানান শিক্ষক সমিতির সভাপতি দীপিকা রাণী সরকার।
তিনি বলেন, এই দেশে নারীর মর্যাদাকে বারবার লুন্ঠণ করা হচ্ছে। এই নরপিশাচের (নুসরাতের মাদ্রাসার অধ্যক্ষ) আমি মৃত্যুদণ্ড দাবি করছি।
তিনি আরও বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী নির্যাতন সেল থাকা উচিত। এ সেল প্রতিনিয়ত সরকারের মনিটর করা উচিত। সমাবেশে নীল দলের সভাপতি জাকারিয়া মিয়া, সহকারী প্রক্টর মোস্তফা কামালসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা বক্তব্য দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত