ভারতের বিপক্ষে নেই মাহমুদুল্লাহ !

bcv24 ডেস্ক    ০৮:৫৮ এএম, ২০১৯-০৭-০২    404


ভারতের বিপক্ষে নেই মাহমুদুল্লাহ !

বাংলাদেশ দলের জন্য এর চেয়ে খারাপ খবর আর হতে পারে না এই মূহূর্তে। ভারতের বিপক্ষে মঙ্গলবার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হবে টাইগারদের। তার আগে দুঃসংবাদ, মাহমুদুল্লাহ রিয়াদের খেলা হবে না এই ম্যাচে!

কাঁধের পুরনো চোট তো ছিলই, তার সঙ্গে আফগানিস্তান ম্যাচে যোগ হয় পায়ের পেশিতে টান। আফগানদের বিপক্ষে ব্যাট করার সময়ই খোঁড়াতে খোঁড়াতে ক্রিজ বদল করতে হয়েছিল তাকে। এরপর অবশ্য ফিল্ডিং করতে হয়নি এই অলরাউন্ডারের। পরেরদিন টিম হোটেলের সামনে দেখা যায়, ক্র্যাচে ভর দিয়ে কোনমতে হাঁটছেন তিনি।

সেদিনই শঙ্কা জাগে ৩৩ বছর বয়সী এই তারকার খেলা নিয়ে। আফগান ম্যাচ শেষে টানা ৫ দিনের ছুটি পায় গোটা দল। ধরা হচ্ছিল এর ভেতরই সুস্থ হয়ে উঠবেন মাহমুদুল্লাহ। হয়েছেও তাই। ছুটি শেষে রবিবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। বোলিং না করলেও ঘাম ঝরিয়েছেন ব্যাট হাতে। আশা জাগছিল ভারতের বিপক্ষে খেলা নিয়েও। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, মাহমুদউল্লাহর খেলার সম্ভাবনা খুব কম। সুজনের কথায় ধোঁয়াশা থাকলেও দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সোমবার নিশ্চিত করেন, মাহমুদুল্লাহর না খেলার বিষয়টি।

নান্নু বলেন, বর্তমানে মাহমুদউল্লাহ যে অবস্থায় আছে তাতে কালকের ম্যাচ খেলতে পারবে না। কারণ ওর ফিটনেস আপ টু দ্য মার্ক না। যেহেতু ইনজুরি রয়েছে সেহেতু আর কিছু করার নেই। সে হিসেবে খেলার কোনও সম্ভাবনা নেই। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের জায়গায় কে খেলবে সেটা নিশ্চিত না করলেও নান্নু বলেন, রিয়াদের জায়গায় একজন ব্যাটসম্যান নেয়া হবে। ভারতের বিপক্ষে না খেললেও পাকিস্তানের বিপক্ষে খেলার আশা নির্বাচকদের।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত