শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০২ এএম
তিনবার চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এখনও চলচ্চিত্রে অভিনয় করছেন নিয়মিত। ঈদ কিংবা বিশেষ দিনের নাটক এবং টেলিছবিতেও দেখা যায় তাকে।
গত ঈদে কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি। এর আগে ‘ইন্দুবালা’ এবং ‘গার্ডেন গেইম’ নামে দুটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন এ নায়িকা। বর্তমানে কোরবানি ঈদের জন্য নির্মিত কয়েকটি ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন পপি। এরই মধ্যে নতুন একটি ওয়েব সিরিজের শুটিংও শেষ করেছেন। নাম ‘ক্যান্ডেল লাইট’।
অনুরূপ আইচের রচনায় এটি পরিচালনা করেছেন চিত্রপরিচালক শাহীন সুমন। এ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন পপি ও আমিন খান।
বর্তমান ব্যস্ততা ও সিরিজে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘আপাতত ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত আছি। দুটি ছবির কাজও প্রায় শেষের দিকে। হাতে কয়েকটি ওয়েব সিরিজের কাজ আছে। ঈদের আগেই এগুলোর শুটিং শুরু করব। কয়েকটি নাটকেও অভিনয় করব। ক্যান্ডেল লাইট ওয়েব সিরিজের গল্পটি চমৎকার। অভিনয় করার সময় উপভোগ করেছি। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’
পপি অভিনীত ‘সাহসী যোদ্ধা’ নামে একটি ছবির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। ‘সেইভ লাইফ’ নামে অন্য একটি ছবির বেশিরভাগ অংশের শুটিং শেষ করেছেন তিনি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত