শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০৪ এএম
অনুতপ্ত রাবিনার ডিগবাজি। ডিলিট করে দিলেন জায়রা ওয়াসিমকে ‘অকৃতজ্ঞ’ বলা তাঁর টুইট-বার্তা। তাঁর মত পরিবর্তনের কারণ সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা একটি ভিডিও। সেখানে দাবি, স্বেচ্ছায় নয়, বরং জায়রা নাকি অভিনয় ছাড়তে বাধ্য হয়েছেন। এ বার রাবিনার বক্তব্য, যদি এই দাবি সত্যি হয়, যদি সত্যিই জায়রা চাপের কারণে নতিস্বীকার করে থাকেন, তা হলে তিনি কিশোরীর জন্য দুঃখিত। রাবিনার প্রশ্ন, জায়রাকে কি তাঁর দীর্ঘ বক্তব্য লিখতে বাধ্য করেছিল মৌলবাদীরা? দেশের যুব সম্প্রদায়ের কাছে জায়রা ছিলেন আদর্শ। মন্তব্য রাবিনার।
এর আগে জায়রাকে এককথায় ‘অকৃতজ্ঞ’ বলেছিলেন রাবিনা। তাঁর
আপত্তি ছিল জায়রার অভিনয় ছাড়ার কারণ নিয়ে। সোশ্যাল মিডিয়ায় জায়রা জানিয়েছিলেন, তাঁর ইমান বা বিশ্বাস নষ্ট হচ্ছে বলে তিনি অভিনয় জগত থেকে বিদায় নিচ্ছেন। এই পথে থাকতে গিয়ে ঈশ্বরের সঙ্গে তাঁর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। রাবিনার মনে হয়েছিল এই কারণ দেখানো জায়রার ঠিক হয়নি। নিজের পুরনো মনোভাব তিনি নিজের কাছেই রাখতে পারতেন। যে ইন্ডাস্ট্রি তাঁর সবকিছু দিয়েছে তার প্রতি জায়রা অকৃতজ্ঞ। মনে হয়েছিল রাবিনার। নিজের সেই মন্তব্যের জন্য রাবিনা এখন অনুতপ্ত। এখন মনে হচ্ছে, হয়তো জায়রা ওই কথাগুলো লিখতে বাধ্য হয়েছিলেন, যা নাকি তাঁর সিনেমাপ্রিয় মনকে আঘাত করেছে। কিন্তু এখন তাঁর নিজের মন্তব্যই নিজের কাছে কর্কশ বলে মনে হচ্ছে।
শনিবার জায়রা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘পাঁচ বছর আগে দৈবাৎ একটি সিদ্ধান্ত তাঁর জীবন পাল্টে দিয়েছিল। বলিউডে পা রাখায় তাঁর সামনে খুলে গিয়েছিল তুমুল জনপ্রিয়তার দরজা। জনসাধারণের আকর্ষণের কেন্দ্র বা নতুন প্রজন্মের আদর্শ যা-ই হয়ে ওঠেন, তা কোনওটাই তিনি হতে চাননি। ইন্ডাস্ট্রি তাঁকে দু’ হাত ভরে দিলেও আজ পাঁচ বছর পরে তাঁর মনে হচ্ছে, এই পরিচয় তিনি চাননি। তাই ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানিয়ে তিনি বিদায় নিচ্ছেন।’
যে ভাবে আচমকা টিনসেল টাউনকে বিদায় জানালেন, তার থেকেও চমকপ্রদ ছিল তাঁর উত্থান। ২০১৬-য় আমির খানের ‘দঙ্গল’-এ গীতা ফোগতের বালিকাবেলার ভূমিকায় অভিনয়ে বাজিমাত। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার। এরপর অদ্বৈত চহ্বানের ছবি ‘সিক্রেট সুপারস্টার’-ও কিশোরী ইনসিয়ার ভূমিকায় জায়রার কাজ মন জিতে নেয় দর্শক ও সমালোচক, দুই মহলেরই। তাঁর তৃতীয় ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর মুক্তি অক্টোবরে। সোনালি বসুর এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রোহিত শরাফের সঙ্গে। কিন্তু শোনা যাচ্ছে, ছবির প্রচারেও নাকি থাকছেন না জায়রা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত