প্রস্তাব বাতিল সত্ত্বেও পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ চান মমতা!

bcv24 ডেস্ক    ০৮:৩৫ এএম, ২০১৯-০৭-০৪    337


প্রস্তাব বাতিল সত্ত্বেও পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ চান মমতা!

পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পাল্টে ‘বাংলা’ করার প্রস্তাব বাতিল করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনই রাজ্যের নাম বদল করা সম্ভব নয়। এজন্য সংবিধান সংশোধন করা প্রয়োজন। কিন্তু এ সংক্রান্ত কোনো বিল এখনও লোকসভায় পেশ করা হয়নি।

কিন্তু প্রস্তাব বাতিল সত্ত্বেও পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করতে আরও একবার বিবেচনার আবেদন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা লিখেছেন, গত বছরের ২১ অগাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে পশ্চিমবঙ্গের নাম বাংলা, হিন্দি ও ইংরেজিতে ‘বাংলা’ রাখার প্রস্তাবের ব্যাপারে অবগত করেছিলেন মুখ্যসচিব। সরকারের সব রকম উপদেশই গ্রহণ করেছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আবেদন, আরও একবার অনুরোধ করছি, পশ্চিমবঙ্গের মানুষের ইচ্ছার মর্যাদা দিক কেন্দ্রীয় সরকার। রাজ্যের নামবদলের প্রস্তাব পাস হয়েছিল বিধানসভায়। নামবদল রাজ্যের ইতিহাস, সংস্কৃতি ও পরিচিতির সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে। এতে প্রতিফলিত হবে রাজ্যবাসীর আকাঙ্ক্ষা। সংসদের চলতি অধিবেশনেই নাম বদলের প্রস্তাবে অনুমোদন দেয়া হোক।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি কতদূর এগিয়েছে এ বিষয়ে সম্প্রতি সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চান রাজ্যসভার সংসদ সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

তার জবাবে লিখিতভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, নাম পরিবর্তনের জন্য সংসদে বিল পেশ করে সংবিধানে সংশোধনী আনতে হয়। কিন্তু সেটা যেহেতু করা হয়নি, তাই নাম পরিবর্তনের বিষয়টি এখন আসছে না।

২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত একটি বিল পাস হয়। এরপর তা দ্রুত নিষ্পত্তির জন্য তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে অনুরোধ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রাজনাথ তখন বিষয়টি বিবেচনার আশ্বাসও দেন। কিন্তু টানা দ্বিতীয় মেয়াদে বিজেপি সরকার গঠনের পর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাবটি বাতিল করে দিলেন।

এই নিয়ে তিনবার রাজ্যের নাম বদলের প্রস্তাব ফিরিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রথমবার বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় ৩টি নাম বাছা হয়- বঙ্গ, বেঙ্গল ও বঙ্গাল। কিন্তু রাজ্যের সেই প্রস্তাবে কেন্দ্র জানায়, পৃথক নয়, সব ভাষাতেই এক নাম হতে হবে।

এরপর সর্বসম্মতির ভিত্তিতে ‘বাংলা’ নাম রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আবারও প্রস্তাব পাঠায় রাজ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি, রাজ্যের প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখানেও নামে ‘বাংলা’ রয়েছে। ফলে তা সমস্যা তৈরি করতে পারে।

তবে পাঞ্জাবের উদাহরণ তুলে ধরে রাজ্যের যুক্তি, পাকিস্তানেও ‘পাঞ্জাব’ নামে একটি প্রদেশ রয়েছে। তাতে যদি কোনো সমস্যা না হয়ে থাকে, তবে এক্ষেত্রে সমস্যার আশঙ্কা অযৌক্তিক। এছাড়া প্রতিবেশী দেশের নাম ‘বাংলা’ নয় বাংলাদেশ। পশ্চিমবঙ্গকে ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ লেখা হয়- একই রাজ্যের দুই ভাষায় দুই নামও একটা সমস্যা।



রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত