সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১২:৪৬ পিএম
লিবিয়ার রাজধানী ত্রিপোলির অদূরে অভিবাসনপ্রত্যাশীদের একটি বন্দিশিবিরে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জন।
ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এএসএম আশরাফুল ইসলাম বুধবার বিকালে টেলিফোনে যুগান্তরকে বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। হতাহতদের মধ্যে বাংলাদেশি আছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতের ওই বিমান হামলায় পরস্পরকে দায়ী করেছে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার ও খলিফা হাফতারের নেতৃত্বাধীন বিরোধী পক্ষ। নিহতদের মধ্যে বেশিরভাগই আফ্রিকা অঞ্চলের বাসিন্দা।
লিবিয়া হয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা। কোস্টগার্ড সদস্যদের হাতে আটকের পর তাদের অস্থায়ীভাবে শিবিরে আটকে রাখা হয়।
লিবিয়ার জরুরি সেবা বিভাগের মুখপাত্র ওসামা আলি জানান, হামলার সময় তাজুরা বন্দিশিবিরে ১২০ জন অভিবাসনপ্রত্যাশী একটি হ্যাঙ্গারে অবস্থান করছিলেন। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ডা. খালিদ বিন আত্তিয়া ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, প্রায় সব জায়গায় মানুষ ছিল। শিবিরটি ধ্বংসের পর মানুষ কান্নাকাটি শুরু করে দেয়। অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। অ্যাম্বুলেন্স আসার পর দেখলাম, রক্ত ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। মানুষের শরীরের টুকরাও পড়ে থাকতে দেখেছি।
হামলা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শরণার্থী সংস্থা। প্রসঙ্গত, ২০১১ সালে স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফি নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় সহিংসতা এবং বিভাজন বৃদ্ধি পেয়েছে। এরপরও ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টায় দেশটিকে রুট হিসেবে ব্যবহার করে প্রচুর সংখ্যক এশিয়ান ও আফ্রিকান।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত