বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৬:২৪ এএম
হাইকোর্ট রাজধানীতে যানজট কমাতে পার্কিং প্লেসে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ছয় মাসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছে।
জনস্বার্থে আনা এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করে।আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ এবং রাজউকের পক্ষে ছিলেন ইমাম হাসান।
রায়ের পর আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ভবন নির্মাণের পরিকল্পনায় রাজউক থেকে পার্কিং প্লেসের অনুমোদন নেয়া হয়। কিন্তু নির্ধারিত জায়গায় পার্কিং প্লেস নির্মাণ না করে ভবন মালিকরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন কিংবা ভাড়া দিচ্ছেন। এতে রাস্তায় গাড়ি পার্কিং করতে হচ্ছে। সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। বিষয়টি উল্লেখ করে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করে। ওই রিটের আলোকে ইতোপূর্বে হাইকোর্ট রুল জারি করে। রুলের শুনানি নিয়ে আজ রুল যথাযথ (এ্যাবসিলিউট) ঘোষণা করে আদালত রায় দিয়েছে।
তিনি জানান, রায়ে ভবন মালিকদের আগামী ৩০ দিনের মধ্যে পার্কিং প্লেসের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে একটি ইংরেজি ও একটি বাংলা পত্রিকায় বিজ্ঞাপন দিতে রাজউককে নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার সব এলাকায় মাইকিং করে নির্দেশনার বিষয়ে জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভবন মালিকরা অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে বলেছে আদালত। উচ্ছেদ অভিযানে যে ব্যয় হবে, তা ভবন মালিকদের পরিশোধ করতে হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
মনজিল মোরসেদ জানান, রায়ে সিটি কর্পোরেশনকে বলা হয়েছে, রাস্তায় গাড়ি পার্কিংয়ের অনুমতি দিতে পারবে না। নির্দেশনা পালন শেষে আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্টদের আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত