শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৩ এএম
বাংলাদেশকে হারিয়েই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত। কিন্তু সেমির লড়াইয়ে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেতে পারে ভারতীয় দল। নিষিদ্ধ হতে পারেন দলের অধিনায়ক এবং সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। খেলার মাঠে সবসময়ই আক্রমণাত্মক থাকেন কোহলি। গত মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষেও এমন নেতিবাচক ঘটনা ঘটিয়েছেন ভারতীয় অধিনায়ক। সেটা আবার খোদ আম্পায়ারের সঙ্গে।
বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারের ঘটনা। ওভারের দ্বিতীয় বলে সৌম্য সরকারকে এলবির ফাঁদে ফেলতে জোরালো আবেদন করেন পেসার মোহাম্মদ শামি। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। রিভিউ নিয়ে থার্ড আম্পায়ার কাছে গেলেও কোনো লাভ হয়নি ভারতের।
আউট তো হয়নি উল্টো রিভিউ হারাতে হয় ভারতের।
আম্পায়াররা আউট না দেওয়ায় রীতিমত মেজাজ হারিয়ে ফেলেন কোহলি। আম্পায়ারের সঙ্গে তাঁর অসদাচরণের চিত্র ভেসে উঠে টেলিভিশনের পর্দায়। তাই কোহলির নামের পাশে যোগ হতে পারে ডিমেরিট পয়েন্ট। যদিও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। যদি শাস্তির ঘোষণা আসে তাহলে সেমিফাইনালের আগেই নিষিদ্ধ হতে পারেন বিশ্বের অন্যতম এই ব্যাটসম্যান।
চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষেও আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ করেন কোহলি। ঘটনার জেরে তাঁকে জরিমানা করে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এলবিডব্লুর আবেদনে আম্পায়ার আলিম দার সাড়া না দেওয়ায় আক্রমণাত্মক হয়ে ওঠেন ভারতীয় অধিনায়ক। এতে ম্যাচের পর আইসিসি আচরণবিধির ২.১ ধারা অনুযায়ী অতিরিক্ত আবেদনের জন্য ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয় কোহলিকে। এ ছাড়া কোহলির নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়।
তারও আগে ২০১৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। সবমিলিয়ে কোহলি নামের পাশে যুক্ত আছে দুই ডিমেরিট পয়েন্ট। আর একটি যোগ হলেই নিষেধাজ্ঞার মুখে পড়বেন তিনি।
আইসিসির নিয়ম অনুযায়ী, দুই বছরের ব্যবধানে লেভেল টু ভাঙার অপরাধে তিনটি বা চারটি ডিমেরিট পয়েন্ট পেলে এক টেস্ট অথবা দুই ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হবেন কোনো খেলোয়াড়। সেক্ষেত্রে তিনটি বা চারটি ডিমেরিট পয়েন্ট পেয়ে গেলে একটি ওয়ানডের জন্য নিষিদ্ধ হতে পারেন ভারতীয় অধিনায়ক।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত